,

ধূমপায়ীদের কফে রয়েছে মারাত্মক ঝুঁকি

news-image

স্বাস্থ্য ডেস্ক : ধূমপায়ীদের কফ গুরুতর রোগের সংকেত হতে পারে বলে সতর্ক করে দিচ্ছে ব্রিটেনের একটি স্বাস্থ্যবিষয়ক সংস্থা।
পাবলিক হেলথ ইংল্যান্ডের নতুন এক প্রচারণায় বলা হচ্ছে, অনেক ধূমপায়ীই ফুসফুসের ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজের (সিওপিডি) ঝুঁকির বিষয়ে অসতর্ক।
সিওপিডির ফলে শ্বাসনালী সরু হয়ে পড়ে এবং এর ফলে সিড়ি দিয়ে ওঠার মতো সহজ কাজেও মানুষ হাপিয়ে উঠতে পারে।
পরিসংখ্যানে দেখা গেছে, ইংল্যান্ডে প্রায় ১০ লাখ মানুষ এই রোগে আক্রান্ত, যার প্রতি ১০ জনের নয় জনের ক্ষেত্রেই এর কারণ ধূমপান।
ফুসফুসের বেশ কিছু গুরুতর রোগের ক্ষেত্রে সিওপিডি পরিভাষাটি ব্যবহার করা হয়।চিকিৎসা নেই এই রোগে আক্রান্ত ব্যক্তিরা শ্বাসনালী সরু হয়ে যাওয়া এবং ফুসফুসের টিস্যু ধ্বংস হবার কারণে শ্বাস নিতে সমস্যায় ভোগেন।
সাধারণ উপসর্গের মধ্যে রয়েছে কায়িক পরিশ্রমর সময় শ্বাসকষ্ট, নিয়মিত কফ এবং বুকে সংক্রমণ।পাবলিক হেলথ ইংল্যান্ড বলছে, ধূমপায়ীরা প্রায়সময়ই 'ধূমায়ীদের কফের' মতো প্রাথমিক উপসর্গগুলোকে আমলে না নিয়ে ধূমপান চালিয়ে যান, ফলে অবস্থারও অবনতি ঘটে।
যদিও এই অবস্থার কোন নির্দিষ্ট চিকিৎসা নেই, তবে ধূমপান ছেড়ে দেয়া, বিশেষ ব্যয়াম এবং অষুধের মাধ্যমে সিওপিডির অগ্রগতি কমিয়ে আনা যায়। সুত্র: বিবিসির।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে