সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয়নগরে দুপক্ষের সংঘর্ষ, আহত-৫

clashm-300x240প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ডালপা গ্রামে মশার কয়েল কেনাকে কেন্দ্র করে দু পক্ষের মাঝে সংঘর্ষ ও ব্যাপক ভাংচুর হয়। জানা যায়, মঙ্গলবার রাত ৮টার সময় নুরজাহান মাকের্টের রাষ্টু মিয়ার দোকান থেকে মশার কয়েল কিনতে যায় একই গ্রামের নান্নু মিয়া সর্দারের ছেলে রাজু মিয়া (২০) এসময় দুই টাকা নিয়ে দুই জনের মধ্যে বাকবিতর্ক শুরু হয়। বাক বির্তককে কেন্দ্র করে রাষ্ট্রু মিয়ার পক্ষ এবং রাজু মিয়ার পক্ষের ব্যাপক সংঘর্ষ শুরু হয়।

উভয় পক্ষই দেশীয় অস্ত্র নিয়ে ঘর বাড়ি ও দোকান পাঠ ব্যাপক ভাংচুর করে । পাশের কিন্ডার গার্টেন সৈয়দ বাহাউদ্দিন মিশন স্কুল ভাংচুর হয়। ঘটনাস্থলে আহত হয় দারু মিয়া (৩০), নান্নু মিয়া (৪৫), রাষ্ট্রু মিয়া (৩৫), রমজান (৫০), মোশারফ (২৫), রাজু মিয়া (৩০) কে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে বিজয়নগর থানার রসুল আহম্মদ নিজামী জানান খবর পেয়ে তাৎক্ষনিক অবস্থায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে এবং উভয় পক্ষই থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন ৩ কর্মকর্তা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জ্বালানি মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠনের কার্যক্রম শুরু করা হবে

সীমান্তে পাথরভর্তি ভারতীয় ট্রাকে মিলল ৫,৯৩৫ বোতল নেশার সিরাপ

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন পার্টির শীর্ষ নেতারা

আমেরিকাও তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি মন্ত্রী

১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম বাড়ল ২১২ টাকা

হামের টিকা পেয়েছে ১৯ লাখ ৫৩ হাজার শিশু

ঢাকায় হাইকমিশনার হিসেবে বিজেপি নেতাকে নিয়োগ দিচ্ছে দিল্লি

তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফ’র সম্পর্ক নেই: অর্থমন্ত্রী

সোমবার বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

হবিগঞ্জে সরকারি জমি নিয়ে সংঘর্ষে কলেজছাত্র নিহত, আহত ৩০