বিশ্বভ্রমণ করুন, আবার পয়সাও কামিয়ে নিন
বিশ্বজুড়ে গত ৫ বছরে গড়ে বিমান ভাড়া বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। তাই অনেক সময়ই পর্যটন শিল্প কিছুটা স্তিমিত হয়ে পড়ছে। খরচ বাড়ছে, তাই অনেকেই পর্যটক হয়ে কুলিয়ে উঠতে পারছেন না। তবে এমন উপায় আছে যার মাধ্যমে বিশ্বের নানা স্থানে ভ্রমণও সম্ভব, আবার আয়-রোজগারও আসবে। এমনই কয়েকটি উপায় জেনে নিন বিজনেস ইনসাইডারের প্রতিবেদনে।
১. টুর গাইড হওয়া : পর্যটকদের দলের গাইড হতে পারলে তাদের সঙ্গে আপনার পর্যটনও নিশ্চিত। বাড়তি অর্থ আসবে। এ পেশায় জড়িয়ে আপনার স্বপ্নের স্থানগুলোতে সহজেই যেতে পারবেন। আবার এমন একটি দলের গাইড হওয়ার চেষ্টা করুন যারা বিভিন্ন স্থানে যাওয়ার পরিকল্পনা নিয়ে বের হয়েছেন।
২. ডাব্লিউডাব্লিউওওএফ-এ কাজ করা : ওয়ার্ল্ড ওয়াইড অপরচুনিটি অন অর্গানিক ফার্মস কোনো গতানুগতিক ব্যবসা নয়। তবে এ ধরনের প্রতিষ্ঠান বিস্তৃতি পাচ্ছে। এরা ফার্মের কাজে বিভিন্ন দেশ থেকে ভলান্টিয়ার নেয়। এরা বিভিন্ন স্থানে নির্দিষ্ট সময়ের চুক্তিতে কাজ করতে পারেন। এগুলো অনেকটা পার্ট-টাইম চাকরির মতো। আবার রোজগার তো আছেই। আর বিশ্বের বিভিন্ন স্থানে ঘোরার সুযোগ তো থাকছেই।
৩. ইংরেজি শেখানো : যদি এমন কোনো দেশের প্রতি আগ্রহী থাকেন যেখানে ইংরেজি মাতৃভাষা নয়, তবে শিক্ষাপ্রদানের কাজে সেখানে সহজেই যেতে পারেন। বিভিন্ন দেশে অন্য দেশ থেকে ইংরেজি শিক্ষক নিয়ে থাকেন। চাকরি তো পেলেনই, আবার ঘুরতে যেতেও পারলেন। সাধারণত যাদের ইংরেজিতে ব্যাটেলর ডিগ্রি রয়েছে তারা বেশি বেশি সুযোগ পেতে পারেন।
৫. বিদেশি পণ্যের ব্যবসা করুন : দেশের বাইরে পণ্য পাঠানো বা আমদানি করার মতো ব্যবসায় দারুণ সুযোগ রয়েছে। এ সুযোগে বিশ্বের বিভিন্ন দেশে ঘুরতে পারবেন। বিশেষ করে বিভিন্ন দেশের ঐতিহ্যবাহী হাতে বানানো পণ্য-সামগ্রী আনতে পারলে আপনি লাভবান হবেন। আবার সহজেই সেসব দেশে ঘুরতে যেতে পারবেন।
৬. পর্যটন বই নিয়ে গবেষণা করুন : আপনি যদি পর্যটন সংক্রান্ত বইয়ের গবেষক হয়ে থাকেন তবে পৃথিবীর বিভিন্ন দেশে ঘোরার সুযোগ সৃষ্টি হবে। এ ক্ষেত্রে অন্যান্য দেশ থেকে ভ্রমণের প্রস্তাব আসবে। আর বই লেখার জন্যে তো পারিশ্রমিক পাচ্ছেনই।
৭. ফ্লাইট অ্যাটেনডেন্ট হোন : বিশ্ব ভ্রমণে এর চেয়ে ভালো সুযোগ আর নেই। বিমানের কর্মী হিসাবে বিভিন্ন দেশে চলে যেতে পারছেন। আর চাকরির সুবাদে তো উপার্জন আসছেই।
৮. ক্রুজ লাইনে কাজ করুন : একটি ক্রুজ শিপে কাজ করতে পারলে একই সুযোগ মেলে। এতে চেপে দারুণ সব স্থানে যেতে পারবেন। আয় আছে চলনসই। ক্রুজে কর্মীদের জন্যে বিশেষ সুবিধাও রয়েছে।
৯. পর্যটন সংশ্লিষ্ট ব্লগ তৈরি করুন : একটি ব্লগ করে পর্যটকদের আকর্ষণে লেখালেখি করুন। আপনাকেই খুঁজবে পর্যটকরা। এটা একটা সোশাল প্লাটফর্ম যার মাধ্যমে বহু পর্যটকের গাইড হওয়ার প্রস্তাবও মিলবে।
১০. বিভিন্ন দেশের বিয়ের ফটোগ্রাফার হোন : এ ধরনের ফটোগ্রাফ হিসাবে পরিচয় ছড়িয়ে দিন। বিভিন্ন স্থান থেকে প্রস্তাব আসবে। খরচ উঠে যাবে। ফটোগ্রাফির পারিশ্রমিকও ভালো। আবার যাওয়া-আসার খরচও মিলে যেতে পারে।
১১. শান্তি রক্ষার সংগঠনে কাজ করুন : বিভিন্ন দেশে রেড ক্রসের মতো বহু প্রতিষ্ঠান রয়েছে যারা শান্তি রক্ষায় কাজ করে যায়। এদের বিশ্বের বিভিন্ন দেশে যাওয়ার সুযোগ থাকে। এ ধরনের সংগঠনে যোগ দিন।
১২. ভ্রমণ বিষয়ক বই লিখুন : ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে একটি বই লিখে ফেলুন। এতে করে পর্যটক হিসাবে আপনার নাম ছড়িয়ে পড়বে। এভাবে বই লিখে অনেকেই বাড়তি ভ্রমণের ব্যবস্থা করেছেন। আর বইয়ের রয়ালটি থেকে টাকা তো আসবেই।











