বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যেসব কারণে বিবাহ বিচ্ছেদ ঘটে

news-image

লাইফস্টাইল ডেস্ক : প্রতি বছর যুক্তরাজ্যের প্রায় তিন শতাধিক বিয়ে বিচ্ছেদের আইনি দিক নিয়ে কাজ করে জেএমডব্লিউ সলিসাইটর্স। এ প্রতিষ্ঠানটি জানায় প্রতি ১০টি বিয়ে বিচ্ছেদের মধ্যে একটি বদভ্যাসের কারণে ঘটে। দাম্পত্য জীবনে একজনের বা উভয়ের এসব বদভ্যাসের কারণে তারা একে অন্যের কাছে বিরক্তিকর হয়ে ওঠে। আর এতেই ভেঙে যেতে পারে বিয়ে।

যেসব বদভ্যাসের কারণে বিয়ে ভেঙে যায় তার মধ্যে রয়েছে সঙ্গীকে শিশুর মতো আচরণ করা। অনেকের আবার ব্যক্তিগত পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়েও বদভ্যাস থাকে, যা তাদের বিয়ে বিচ্ছেদের দিকে নিয়ে যায়। এছাড়া রয়েছে মানসিক নানা বদভ্যাস।
সঙ্গীর নানা বিষয় নিয়ে ক্রমাগত অভিযোগ করা অনেকের অভ্যাস। এ বদভ্যাসের কারণেও বিয়ে বিচ্ছেদ হতে পারে।

আইনী সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠানটি জানিয়েছে অনেকেই সঙ্গীর পর্নোগ্রাফি ব্যবহার কিংবা জুয়া খেলার বদভ্যাসের কারণে বিচ্ছেদে আগ্রহী হয়ে ওঠেন। যদিও এ ধরনের বহু বিষয় তারা আইনের কাঠামোতে লিপিবদ্ধ করেন না। মূলত জটিলতা এড়াতেই এ ব্যবস্থা নেন তারা।

জেএমডব্লিউ-এ কর্মরত সিনিয়র অ্যাসোসিয়েট গিয়ানা সিসিয়েকি-কুনেন জানান, বাজে অভ্যাসের কারণে যে পরিমাণ বিয়ে বিচ্ছেদ হয়, তা সত্যিই আশ্চর্যজনক। এতে ইন্টারনেট একটি বড় ভূমিকা পালন করে বলেও জানান তিনি।

গবেষকরা জানান, বর্তমানে ইন্টারনেট যেভাবে প্রসারিত হয়েছে, তাতে বহু মানুষেরই ব্যক্তিগত কাজকর্ম আগের তুলনায় পাল্টে গেছে। বিশেষ করে মাত্র ১০ বছর আগেও মানুষের ইন্টারনেট ব্যবহারের হার ভিন্ন ছিল। আর এ ভিন্ন প্রেক্ষাপটে বিয়ে বিচ্ছেদের ক্ষেত্রে ইন্টারনেটের ভূমিকা বড় হয়ে দেখা দিচ্ছে। ইন্টারনেট যেমন রয়েছে ইচ্ছেমতো পর্নোগ্রাফি দেখার সুযোগ তেমন রয়েছে। জুয়া ও অন্যান্য বদভ্যাস লালন-পালন করার সুবিধাও রয়েছে। এসব বিষয়ও বিয়ে বিচ্ছেদের ক্ষেত্রে বড় নিয়ামক হয়ে উঠছে। 

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে