,

মুখের কালো দাগকে বলুন চিরবিদায় মাত্র ২টি উপাদান ব্যবহারে!

news-image

মুখের যত্নে কত কিছুই না করা হয়। নামী দামী ক্রিম, ফেসিয়াল, মেকআপ, কতশত ফেইস প্যাক। অথচ এই মুখেই সবচেয়ে বেশি কালো দাগ পড়ে। এই কালো দাগ কারো কাম্য নয়। বিভিন্ন কারণে মুখে কালো দাগ পড়তে পারে।

মুখে কালো দাগ পরার কারণ –

– হাইপারপিগমেন্টেশন, যা ত্বকে অতিরিক্ত মেলানিন তৈরি করে ত্বকে কালো দাগ ফেলে দেয়।
– হরমোনের ভার‍্যসাম্যহীনতা
– অতিরিক্ত রোদে ঘোরাঘুরি
– সূর্যের ক্ষতিকর রশ্নি
– ব্রণ
– লিভারের সমস্যা ইত্যাদি

ত্বকের এই কালো দাগ দূর করে ফেলুন সহজ একটি উপায়ে।

যা যা লাগবে:
– ১ চা চামচ হলুদ গুঁড়ো
– ১ চামচ লেবুর রস

যেভাবে লাগাবেন:

১। হলুদ গুঁড়ো এবং লেবুর রস ভাল করে মিশিয়ে নিন।

২। এবার মুখ ভাল করে পরিস্কার করে নিন।

৩। একটি শুকানো তোয়ালে দিয়ে মুখ মুছে নিন।

৪। এবার এই প্যাকটি মুখের কালো দাগে Face black spots লাগান।

৫। ১৫ মিনিট অপেক্ষা করুন।

৬। শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

৭। ভাল ফল পেতে প্রতিদিন ব্যবহার করুন। শীতকালে দিনে দুইবার ব্যবহার করুন।

যেভাবে কাজ করে:

লেবুতে ব্লিচিং উপাদান আছে, যা ত্বক ফর্সা করে থাকে। হলুদ গুঁড়োর অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান ত্বকের ইনফেকশন দূর করে কালো দাগ দূর করে থাকে। যা ত্বক উজ্জ্বল করে তোলে।

সতর্কতা –
এই প্যাক ব্যবহার করার পর ৮-১০ ঘন্টা সূর্যের আলোতে যাবেন না। সেনসেটিভ বা সংবেদনশীল ত্বকের অধিকারীরা লেবুর পরিবর্তে দুধ ব্যবহার করতে পারেন।

সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হওয়ায় এর কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তাই যে কেউ এটি ব্যবহার করতে পারে। নিয়মিত ব্যবহারে কিছুদিনের মধ্যে ত্বকের কালো দাগ অনেক কমে আসে।

লিখেছেন: নিগার আলম
ফিচার রাইটার

তথ্যসুত্রঃ প্রিয়.কম

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে