বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঘন ঘন শেভ করলে কি দাড়ি পাকে?

news-image

মুখে দাড়ি হওয়া পুরুষদের একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া। একটি নির্দিষ্ট বয়সের পর প্রত্যেক পুরুষের দাড়ি হয়। তবে কেউ দাড়ি রাখতে পছন্দ করেন, আবার কেউ বা সব সময় ক্লিন শেভ করতে পছন্দ করেন। অনেকেরই ধারণা, ঘন ঘন শেভ করলে দাড়ি খুব দ্রুত পেকে যায়। এই ধারণা কি ঠিক? আসুন দেখি, বিশেষজ্ঞ চিকিৎসকরা কী বলেছেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের ডিন অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ বলেন, ‘আসলে ঘন ঘন শেভ করার সঙ্গে দাড়ি দ্রুত পাকার কোনো সম্পর্ক নেই। এর কোনো বৈজ্ঞানিক যুক্তিও নেই। সাধারণত প্রাকৃতিক কারণে যেমন চুল পাকে, তেমনি দাড়িও পাকে।’
দাড়ি পাকার কারণ হিসেবে অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ বলেন, ‘সাধারণত বয়স বাড়লে দাড়ি পাকে। কিছু কিছু রোগ হলে দ্রুত দাড়ি পাকে। এমনকি দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগতে থাকলেও দ্রুত দাড়ি পেকে যায়। যেমন : ক্যানসার, যক্ষ্মা ইত্যাদি। এ ছাড়া অপুষ্টির কারণে অনেক সময় দ্রুত দাড়ি পাকার সমস্যা হয়। শরীরে ভিটামিন-এ, ই ইত্যাদির ঘাটতি হলে দ্রুত দাড়ি পাকার বিষয়টি ঘটতে পারে।’
কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক প্রভাষক ডা. সাবিকুন নাহার বলেন, ‘আসলে ঘন ঘন কামালে দাড়ি পাকে—এ কথাটি সঠিক নয়। এটি একটি ভ্রান্ত ধারণা। প্রকৃতগত কারণেই মূলত দাড়ি পাকে।’
সময়ের আগে বা দ্রুত দাড়ি পাকা প্রতিরোধে অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ বলেন, ‘পুষ্টিকর খাবার খেতে হবে। দাড়িকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। ভালো মানের শেভিং ক্রিম ব্যবহার করতে হবে।’

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে