,

সকালে ঠাণ্ডা দূর করবেন যে ভাবে

news-image

স্বাস্থ্য ডেস্ক : প্রতিদিন শুরু করুন নতুন আমেজে। দিনের শুরু ভাল হলে সারাদিন মনও ভাল থাকে। তাই সকাল সকাল ঝটপট কিছু কাজ আগে ভাগেই করে নিন। এ নিয়ে বিশেষজ্ঞদেরও মতামত রয়েছে। আসুন জেনে নেই তাদের সেই কথা-
১. কফি:
সকাল শুরু করুন এক কাপ কফির সাথে। এটি আপনার ত্বকের উজ্জ্বলতা বজায় রাখতে সাহায্য করবে এবং আপনার বার্ধক্যের ছাপ কমিয়ে ফেলতে সাহায্য করবে। সকালে কফি পানের ফলে শরীরে নতুন এক শক্তি দেখা যায়। তবে বেশি পরিমাণে ক্যাফেইন পান করলে শরীরের ক্ষতি হতে পারে।
২. ভাল পোশাক পরিধান করুন:
নিজেকে যদি ভালভাবে সাজিয়ে নিতে পারেন তাহলে নিজের কাছেই ভাল লাগবে। তার মানে এই নয় যে, অনেক বেশি মেকআপ করুন। আপনি আপনার নিজের মনমত প্রস্তুত হয়ে সকলের সামনে এগিয়ে যান। এতে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে।
৩. শরীরচর্চা:
সকালের সামান্য ব্যায়াম সারাদিনের ব্যায়ামের তুলনায় অনেক বেশি কার্যকরী। তাই সকালে অন্তত ২০ মিনিটের কার্যকরী ব্যায়াম করুন। এতে আপনি সবচেয়ে বেশি উপকার পাবেন। এতে আপনার শক্তি সামর্থ্য বৃদ্ধি পাবে এবং শীতকে মোকাবেলা করতেও আপনি সক্ষম হবেন।
৪. স্বাস্থ্যকর নাস্তা করুন:
আমাদের প্রতিদিনের কাজের উপর সকালের নাস্তার অনেক বেশি প্রভাব থাকে। সকালে ঠিকমত নাস্তা না করলে সারাদিন মাথাব্যথা হতে পারে। তাই সকালের নাস্তায় তাজা ফলের রসের সাথে বিভিন্ন পুষ্টিকর খাবার গ্রহণ করতে পারেন।–সূত্র: টাইম্‌স অফ ইন্ডিয়া।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে