,

মহর্ষি মনোমোহনের ১১৭তম প্রয়াণ দিবসে সমাধি মন্দির উদ্বোধন, আনন্দ আশ্রমে ভক্তদের মিলনমেলা

news-image

শ্যামা প্রসাদ চক্রবর্তী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) : আধ্যাত্মিক সাধক, কবি ও মানবতাবাদী মহর্ষি মনোমোহনের ১১৭তম প্রয়াণ দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সাতমোড়া আনন্দ আশ্রমে তাঁর সমাধি মন্দিরের শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আধ্যাত্মিক আবহে দয়াময় ভক্তদের উপস্থিতিতে সমাধি মন্দিরের উদ্বোধন করা হয়। এ সময় আশ্রম প্রাঙ্গণে ভক্ত-অনুরাগীদের মিলনমেলায় পরিণত হয়।

প্রয়াণ দিবস উপলক্ষে আয়োজন করা হয় ‘মহর্ষি মনোমোহনের ভাবদর্শন’ শীর্ষক আলোচনা সভা। এতে বক্তারা মহর্ষি মনোমোহনের আধ্যাত্মিক সাধনা, জীবনদর্শন, সাহিত্যকর্ম ও মানবকল্যাণের ভাবনা নিয়ে আলোচনা করেন। তাঁর জীবন ও দর্শন মানুষের আত্মিক উন্নয়ন, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা হিসেবে কাজ করে বলে বক্তারা উল্লেখ করেন। আলোচনা সভার পাশাপাশি অনুষ্ঠিত হয় মলয়া সংগীত। সংগীত পরিবেশনার মধ্য দিয়ে মহর্ষি মনোমোহনের ভাবধারা ও আধ্যাত্মিক চেতনা তুলে ধরা হয়।

আনন্দ আশ্রম কমিটির সভাপতি সাধ্বী শংকরী দত্ত উপস্থিত সকলকে সাথে নিয়ে সমাধি মন্দিরের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন মহর্ষি মনোমোহনের প্রপৌত্র স্বরূপ দত্ত দয়ালমনি, তাঁর দুই সন্তান অচিন দত্ত ও অভয় দত্ত, আনন্দ আশ্রম কমিটির সাধারণ সম্পাদক বিনয় দেবনাথ, নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক মানবজমিনের নবীনগর প্রতিনিধি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল, আনন্দ আশ্রমের সাবেক সাধারণ সম্পাদক জয়দেব বর্মন, সংগীতশিল্পী চন্দন আচার্য, সংগীতশিল্পী ও শিক্ষক অজয় মুখার্জি। এ ছাড়া আশ্রম কমিটির সদস্য, ভক্ত-অনুরাগী, সাধক এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর

বর্ষা বিদায়ের আগে সারা দেশে বৃষ্টির আভাস