,

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর ইসিবি চত্বরের নিউ গিনি প্রোপার্টিজ আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর, লুটপাট ও গোলাগুলির ঘটনায় মিজানুর রহমান নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আবদুল গফুরের জামাতা।
সোমবার রাতে রাজধানীর মাটিকাটা এলাকায় নিজের বাসা থেকে মিজানুরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার শ্বশুর ও সংসদ সদস্য আবদুল গফুরও সেখানে উপস্থিত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
ডিবির গুলশান বিভাগের উপকমিশনার আ ফ ম আনোয়ার হোসেন খান জানান, মিজানুর এ মামলার এজাহারভুক্ত ৯ নম্বর আসামি। তার রাজনৈতিক পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি যাচাই করে দেখা হচ্ছে।
মিজানুরকে গ্রেপ্তারের মধ্য দিয়ে এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে সাতজনে। তাদের মধ্যে দুজনকে ডিবি এবং পাঁচজনকে ক্যান্টনমেন্ট থানা-পুলিশ গ্রেপ্তার করেছে।
গত শনিবার রাতে দক্ষিণ মানিকদীতে অবস্থিত নিউ গিনি প্রোপার্টিজের আবাসন প্রকল্পে একদল দুর্বৃত্ত হামলা চালায়। এ সময় ব্যাপক ভাঙচুর ও লুটপাটের পাশাপাশি গোলাগুলির ঘটনাও ঘটে। প্রকল্পের ভেতরে থাকা কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ’ স্টুডিওতেও ভাঙচুর চালানো হয়।
ঘটনার পর নিউ গিনি প্রোপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।
পুলিশের প্রাথমিক তদন্তে জমির দখল-বেদখলকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের জেরে হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তবে হামলার পেছনে কারা জড়িত এবং ঘটনার নেপথ্যের বিষয়গুলো নিশ্চিত করতে তদন্ত চলছে।
গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার কারণ ও সংশ্লিষ্ট অন্যদের বিষয়ে আরও তথ্য পাওয়ার আশা করছে পুলিশ।

 

এ জাতীয় আরও খবর

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র

গাফিলতির ঘাটতি পূরণে সাধারণভাবে মামলা রিমান্ড নয়: হাইকোর্ট

বিয়ের বিষয়ে কেয়া পায়েল: হুট করেই হতে পারে

সোনার দাম কমেছে, আজ ভরিতে বিক্রি হচ্ছে যত টাকায়