,

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার দ্রুত চালুর জন্য ৫০ লাখ টাকা আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন শেষে এ অনুদানের ঘোষণা দেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
পরিদর্শনকালে তিনি বলেন, স্বাস্থ্যকেন্দ্রটির সেবা কার্যক্রম দ্রুত চালুর লক্ষ্যে প্রাথমিকভাবে ৫০ লাখ টাকা দেওয়া হবে। এই অর্থ দিয়ে ক্ষতিগ্রস্ত অবকাঠামো সংস্কার এবং প্রয়োজনীয় কিছু চিকিৎসা সরঞ্জাম কেনার মাধ্যমে মা ও শিশুদের চিকিৎসাসেবা পুনরায় চালু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ডা. শফিকুর রহমান জানান, প্রতিষ্ঠানটির ছয় সদস্যের ট্রাস্টি বোর্ডের সঙ্গে আলোচনা করে দ্রুত পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হবে। প্রয়োজন হলে ভবিষ্যতে আরও সহযোগিতা করার কথাও জানান তিনি।
এ সময় তিনি দাবি করেন, রাড্ডা ক্লিনিকে হামলার পেছনে ক্ষমতাসীনদের ইন্ধন থাকতে পারে। তবে কারও রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে অপরাধে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। এমনকি তার দলের কেউ জড়িত থাকলেও তাকে ছাড় না দেওয়ার কথা বলেন জামায়াতের আমির।
এ ছাড়া রাজধানীর বিভিন্ন স্থানে সাম্প্রতিক হামলা, ভাঙচুর ও দখলের অভিযোগ নিয়েও কথা বলেন তিনি। ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা এবং মোহাম্মদপুরে অস্ত্র নিয়ে বাড়ি দখলের চেষ্টার অভিযোগ তুলে এসব ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
দেশের বিভিন্ন স্থানে চিকিৎসক, নার্স ও সাধারণ মানুষ হয়রানি ও হামলার শিকার হচ্ছেন বলেও অভিযোগ করেন ডা. শফিকুর রহমান। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

 

এ জাতীয় আরও খবর

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র

গাফিলতির ঘাটতি পূরণে সাধারণভাবে মামলা রিমান্ড নয়: হাইকোর্ট

বিয়ের বিষয়ে কেয়া পায়েল: হুট করেই হতে পারে

সোনার দাম কমেছে, আজ ভরিতে বিক্রি হচ্ছে যত টাকায়