,

ভোটার হতে গিয়ে জাতীয় সংগীত না পারায় রোহিঙ্গা যুবক আটক

news-image

অনলাইন ডেস্ক : রংপুরের পীরগঞ্জে ভোটার হওয়ার জন্য নির্বাচন কার্যালয়ে গিয়ে আটক হয়েছেন শওকত নামে এক যুবক। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে তাকে আটক করা হয়।
নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, শওকত পাঁচগাছি ইউনিয়নের জাহাঙ্গীরাবাদ গ্রামের বাসিন্দা পরিচয়ে ভোটার হতে আবেদন করেন। এ সময় তিনি নাগরিকত্ব সনদ, জন্মনিবন্ধনসহ বিভিন্ন কাগজপত্র জমা দেন। তবে যাচাইয়ের সময় তার পরিচয় ও কথাবার্তায় অসঙ্গতি পাওয়া গেলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদে শওকত জানান, টেকনাফের এক ব্যক্তির সঙ্গে যোগাযোগের মাধ্যমে তিনি পীরগঞ্জে আসেন। ওই ব্যক্তি তাকে স্থানীয় নাগরিক বানিয়ে বিদেশে পাঠানোর কথা বলেছিলেন। পরে তাকে উপজেলা নির্বাচন কার্যালয়ে নিয়ে এসে ওই ব্যক্তি চলে যান এবং নিজের মোবাইল নম্বর মুছে দেন বলে জানান শওকত।
পাঁচগাছি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতান মন্ডল জানান, শওকতের জমা দেওয়া কাগজপত্র ইউনিয়ন পরিষদ থেকে ইস্যু করা হয়নি। তার দাবি, কাগজগুলোতে স্বাক্ষর ও ইউনিয়নের সিল জাল করা হয়েছে।
পীরগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা আজিজার রহমান বলেন, শওকতের আচরণ ও কথাবার্তায় সন্দেহ হওয়ায় তাকে জাতীয় সংগীত বলতে বলা হয়। তিনি তা বলতে না পারায় সন্দেহ আরও বাড়ে। পরে জিজ্ঞাসাবাদে তার রোহিঙ্গা পরিচয়ের বিষয়টি সামনে আসে বলে জানান তিনি।
পীরগঞ্জ থানার ওসি নাজমুল হক জানান, শওকতকে থানা হেফাজতে রাখা হয়েছে। তাকে টেকনাফ থেকে পীরগঞ্জে নিয়ে আসা স্থানীয় ওই ব্যক্তিকে শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

 

এ জাতীয় আরও খবর

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র

গাফিলতির ঘাটতি পূরণে সাধারণভাবে মামলা রিমান্ড নয়: হাইকোর্ট

বিয়ের বিষয়ে কেয়া পায়েল: হুট করেই হতে পারে