হাম ও উপসর্গে মৃত্যু ১ হাজার ১০০ ছাড়ানোর পথে
অনলাইন ডেস্ক : দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। এ নিয়ে চলতি বছরে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৯৯ জনে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনটি রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাবের ভিত্তিতে তৈরি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৯৯৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছেন ১০১ জন।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে ১ হাজার ২১৪ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। ফলে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত উপসর্গ শনাক্ত হওয়া মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৮৯ হাজার ২৫৫ জনে।
এদিকে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ল্যাব পরীক্ষায় ৯৬ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে দেশে নিশ্চিত হাম আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৩০৮ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, একই সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৬৭ হাজার ৪৬৯ জন। এর মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ৬০ হাজার ৭০৫ জন ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন।











