,

নবীনগরে আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি সত্য রঞ্জন দাস গ্রেপ্তার

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির সভাপতি সত্য রঞ্জন দাসকে (৫৮) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৭ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার ভোলাচং বাজার নিজ ফার্মেসী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সত্য রঞ্জন দাস নবীনগর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড ভোলাচং আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা পূজা উদযাপন পরিষদের কার্যকরী কমিটির সদস্য।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রবিবার রাতেও সত্য রঞ্জন দাস ভোলাচং বাজারে অবস্থিত তার নিজস্ব ফার্মেসিতে রোগীদের চিকিৎসাসেবা দিচ্ছিলেন। রাত আনুমানিক ১০টার দিকে নবীনগর থানা পুলিশের একটি দল সেখানে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদুল আলম চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সত্যবাবুকে রাজনৈতিক মামলায় রবিবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তাকে আদালতে পাঠানো হয়েছে।’ ওসি আরও জানান, এ ধরনের গ্রেপ্তার অভিযান অব্যাহত থাকবে।