,

লক্ষ্মীপুরে ৫ ঘণ্টায় ২৪৪ কিশোর আটক

news-image

অনলাইন ডেস্ক : লক্ষ্মীপুরে কিশোর অপরাধ দমনে পুলিশের অভিযানে ২৪৪ জনকে আটক করা হয়েছে। রোববার সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত জেলার ছয়টি থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, সদর থানায় ৪২ জন, চন্দ্রগঞ্জ থানায় ২১ জন, রায়পুর থানায় ৪৪ জন, রামগঞ্জ থানায় ৩৭ জন, রামগতি থানায় ৪৪ জন এবং কমলনগর থানায় ৫৬ জনকে আটক করা হয়েছে।
কিশোর অপরাধ প্রতিরোধ, জনশৃঙ্খলা বজায় রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরুত্বপূর্ণ ও অপরাধপ্রবণ এলাকাগুলোতে এ অভিযান পরিচালনা করা হয়।
আটকদের অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার বিষয়টি যাচাই করছে পুলিশ। কারও বিরুদ্ধে মাদক বা অন্য কোনো অপরাধের প্রমাণ পাওয়া গেলে তদন্ত ও যাচাই শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রাহয়ান কাজেমী জানান, আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে মামলা ও মাদকের সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। কিশোর অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।