,

হামের উপসর্গে একদিনে আরও ৯ মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও নয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২২৮ জনকে সন্দেহজনক হাম রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে। তবে এই সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম পরিস্থিতি প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১১৩ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮৮ হাজার ৪১ জনে। এর মধ্যে ২১ হাজার ২১২ জনের হাম নিশ্চিত হয়েছে।
এ সময়ে হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৬৬ হাজার ৩১০ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৫৯ হাজার ৫১৯ জন।
গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী শনাক্ত এবং মৃত্যুর দিক থেকে ঢাকা বিভাগে সংখ্যা সবচেয়ে বেশি। এ বিভাগে ৩৭৮ জন সন্দেহজনক রোগী শনাক্ত হওয়ার পাশাপাশি চারজনের মৃত্যু হয়েছে।
চট্টগ্রাম বিভাগে ৩১৩ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন এবং মারা গেছেন দুজন। সিলেটে ১৫৩ জন শনাক্ত ও দুজনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহে ৯৮ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন এবং একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া দেশের অন্যান্য বিভাগেও নতুন রোগী শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ১৫ মার্চ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ৯৯৫ জনে পৌঁছেছে। একই সময়ে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছেন ১০১ জন।

 

এ জাতীয় আরও খবর

টরন্টো উৎসবে নাগাল্যান্ডের ‘আংহ’র বড় সাফল্য

সিইসিকে অপসারণ ইস্যুতে ৩০ সেপ্টেম্বর বৈঠকে আইএনডিআইএ জোট

সালমান ইস্যুতে জামায়াত-এনসিপি-আওয়ামী লীগের বিরুদ্ধে প্রচারণার অভিযোগ

সালমানের অভিযোগকে ‘ঢালাও’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

হামলার ঘটনায় সরকারকে কঠোর হওয়ার আহ্বান আসিফ নজরুলের

বিয়েতে রাজি না হওয়ায় ছাত্রী হত্যা, আসামির মৃত্যুদণ্ড

২৭ বছর পর এরশাদ শিকদারের সহযোগী গ্রেপ্তার

মামলা না নেওয়ার অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাব সালমানের

জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জন কারাগারে

কৃষকরাই দেশের প্রধান শক্তি: রাষ্ট্রপতি

চাঁদাবাজদের ‘ভুলের ফল’ ভোগ করতে হবে: শফিকুর রহমান

ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, আক্রান্তের নতুন রেকর্ড