,

২৭ বছর পর এরশাদ শিকদারের সহযোগী গ্রেপ্তার

news-image

অনলাইন ডেস্ক : দীর্ঘ ২৭ বছর আত্মগোপনে থাকার পর খুলনার আলোচিত সন্ত্রাসী এরশাদ শিকদারের সহযোগী ও হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি জয়নাল সরদারকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার রাত ১১টার দিকে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) ৬ ও ৮-এর যৌথ দল।
গ্রেপ্তার জয়নাল সরদারের বয়স ৫৫ বছর। তিনি বরিশালের গৌরনদী থানার বংকুরা গ্রামের মৃত আহম্মদ আলী সরদারের ছেলে।
এসআরবি সূত্র জানায়, প্রযুক্তিগত তথ্য ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে জয়নালের অবস্থান শনাক্ত করা হয়। পরে সোনাডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে রূপসা থানার একটি হত্যা মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত এই আসামিকে গ্রেপ্তার করা হয়।
১৯৯৯ সালে খুলনার রূপসা থানায় দায়ের হওয়া ওই হত্যা মামলায় এরশাদ শিকদারের মৃত্যুদণ্ড হয়েছিল। একই মামলায় জয়নাল সরদারকেও যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
মামলার নথি অনুযায়ী, হত্যার দায়ে জয়নালকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছিল। একই মামলায় লাশ গুমের অভিযোগে তাকে আরও পাঁচ বছর সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা দিতে ব্যর্থ হলে অতিরিক্ত ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের বিধান রাখা হয়।
রায় ঘোষণার পর থেকেই জয়নাল আত্মগোপনে ছিলেন। পরে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।
এসআরবি-৮-এর পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার জয়নাল সরদারকে সোনাডাঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত পলাতক আসামি, অস্ত্রধারী অপরাধী, মাদক কারবারি এবং আলোচিত অপরাধে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।

 

এ জাতীয় আরও খবর

টরন্টো উৎসবে নাগাল্যান্ডের ‘আংহ’র বড় সাফল্য

সিইসিকে অপসারণ ইস্যুতে ৩০ সেপ্টেম্বর বৈঠকে আইএনডিআইএ জোট

সালমান ইস্যুতে জামায়াত-এনসিপি-আওয়ামী লীগের বিরুদ্ধে প্রচারণার অভিযোগ

সালমানের অভিযোগকে ‘ঢালাও’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

হামলার ঘটনায় সরকারকে কঠোর হওয়ার আহ্বান আসিফ নজরুলের

হামের উপসর্গে একদিনে আরও ৯ মৃত্যু

বিয়েতে রাজি না হওয়ায় ছাত্রী হত্যা, আসামির মৃত্যুদণ্ড

মামলা না নেওয়ার অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাব সালমানের

জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জন কারাগারে

কৃষকরাই দেশের প্রধান শক্তি: রাষ্ট্রপতি

চাঁদাবাজদের ‘ভুলের ফল’ ভোগ করতে হবে: শফিকুর রহমান

ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, আক্রান্তের নতুন রেকর্ড