,

নবীনগরের গুচ্ছগ্রামে ২৬ বছরেও উন্নয়নের ছোঁয়া নেই, জরাজীর্ণ ঘর, চলাচলের রাস্তা নেই—মানবেতর জীবনযাপন শতাধিক পরিবারের

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গুচ্ছগ্রামে প্রায় ১০০ পরিবারের বসবাস। সরকারি জায়গায় নির্মিত এ গুচ্ছগ্রামের ঘরগুলো ২০০০ সালে নির্মাণ করে দেওয়া হলেও দীর্ঘ ২৬ বছরেও সেখানে লাগেনি উন্নয়নের ছোঁয়া। ফলে জরাজীর্ণ ঘরে নানা দুর্ভোগের মধ্যে মানবেতর জীবনযাপন করছেন বাসিন্দারা।

দীর্ঘদিন সংস্কার না হওয়ায় গুচ্ছগ্রামের অধিকাংশ ঘরই এখন জরাজীর্ণ হয়ে পড়েছে। সামান্য বৃষ্টি হলেই ঘরের চাল দিয়ে অঝোরে পানি পড়ে। বৃষ্টির সময় অনেক পরিবারকে ঘরের ভেতর জমে থাকা পানি সরিয়ে বসবাস করতে হয়। এতে শিশু ও বয়স্কদের নিয়ে চরম ভোগান্তিতে পড়তে হয় পরিবারগুলোকে।

শুধু ঘরের সমস্যাই নয়, গুচ্ছগ্রামবাসীর চলাচলের জন্য নেই প্রয়োজনীয় রাস্তা। বর্ষা মৌসুমে কাদা ও পানি পেরিয়ে যাতায়াত করতে হয় তাদের। এতে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয় শিশু, নারী ও বয়স্কদের। প্রয়োজনীয় কাজে বাইরে যেতে গিয়েও প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছেন তারা।

স্থানীয় বাসিন্দারা জানান, ২০০০ সালে সরকারি উদ্যোগে ঘর নির্মাণ করে দেওয়ার পর গুচ্ছগ্রামটির অবকাঠামোগত উন্নয়ন ও ঘর সংস্কারে তেমন কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ঘরগুলো বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে। বর্ষা এলেই দুর্ভোগ আরও বেড়ে যায়।

গুচ্ছগ্রামের বাসিন্দাদের দাবি, জরাজীর্ণ ঘরগুলো দ্রুত সংস্কার বা পুনর্নির্মাণের পাশাপাশি চলাচলের উপযোগী রাস্তা নির্মাণ এবং প্রয়োজনীয় মৌলিক সুবিধা নিশ্চিত করা হোক।
দীর্ঘ ২৬ বছর ধরে অবহেলিত এ গুচ্ছগ্রামের শতাধিক পরিবারের জীবনমান উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে—এমন প্রত্যাশা স্থানীয়দে।

এ জাতীয় আরও খবর

টরন্টো উৎসবে নাগাল্যান্ডের ‘আংহ’র বড় সাফল্য

সিইসিকে অপসারণ ইস্যুতে ৩০ সেপ্টেম্বর বৈঠকে আইএনডিআইএ জোট

সালমান ইস্যুতে জামায়াত-এনসিপি-আওয়ামী লীগের বিরুদ্ধে প্রচারণার অভিযোগ

সালমানের অভিযোগকে ‘ঢালাও’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

হামলার ঘটনায় সরকারকে কঠোর হওয়ার আহ্বান আসিফ নজরুলের

হামের উপসর্গে একদিনে আরও ৯ মৃত্যু

বিয়েতে রাজি না হওয়ায় ছাত্রী হত্যা, আসামির মৃত্যুদণ্ড

২৭ বছর পর এরশাদ শিকদারের সহযোগী গ্রেপ্তার

মামলা না নেওয়ার অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাব সালমানের

জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জন কারাগারে

কৃষকরাই দেশের প্রধান শক্তি: রাষ্ট্রপতি

চাঁদাবাজদের ‘ভুলের ফল’ ভোগ করতে হবে: শফিকুর রহমান