,

পিকআপে মিলল ১ লাখ ৭৫ হাজার শলাকা বিড়ি

news-image

অনলাইন ডেস্ক : রংপুরের কাউনিয়ায় একটি পিকআপ ভ্যান থেকে ১ লাখ ৭৫ হাজার শলাকা বিড়ি জব্দ করেছে রংপুর ভ্যাট বিভাগ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া উপজেলার মীরবাগ বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বিড়ি জব্দ করেন ভ্যাট বিভাগের কর্মকর্তারা।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, জব্দ করা বিড়ির ব্র্যান্ড, প্যাকেট ও লেবেল, বৈধতা এবং রাজস্ব পরিশোধের তথ্য যাচাই করা হবে। পাশাপাশি এগুলো নকল বা অবৈধভাবে উৎপাদিত কি না, সেটিও পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হবে।

যাচাই-বাছাই শেষে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে এনবিআর।

রাজস্ব সুরক্ষা, অবৈধ তামাকজাত পণ্যের বিস্তার ঠেকানো এবং বৈধ বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান ও নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংস্থাটি জানিয়েছে।

এ জাতীয় আরও খবর

ভিসার শর্ত না মানলে যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা

সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত হয়নি : তথ্য উপদেষ্টা

রাড্ডা ক্লিনিকে হামলা: গ্রেপ্তার ৪ জন কারাগারে

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের পারমাণবিক সহযোগিতা চুক্তি

প্রাথমিকের নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের আশ্বাস শিক্ষামন্ত্রীর

বনানীর ২৬ তলা ভবনে আগুন, কাজ করছে ২ ইউনিট

জাসদ কার্যালয়ে অভিযান, আটক অর্ধশতাধিক

সবজির বাজার চড়া, শিম ২০০ টাকা বেগুন ১৬০

ডালের বিক্রি কম, পরিবহন খরচে বাড়ছে দামের শঙ্কা

আওয়ামী লীগের দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে নবীনগরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নবীনগরে সংঘর্ষে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু