,

আওয়ামী লীগের দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

news-image

অনলাইন ডেস্ক : নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ ধরনের ব্যক্তিদের গ্রেপ্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা পুলিশ সদস্যদের পুরস্কৃত করার কথাও জানিয়েছেন তিনি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, ফ্যাসিবাদ ও আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনের আওতায় আনতে যারা সফল হবেন, তাদের পুরস্কৃত করা হবে। তিনি জানান, গত সপ্তাহে এ ধরনের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং শুক্রবার আরও একজনকে আটক করা হয়েছে।

পুলিশের গোয়েন্দা সক্ষমতা কাজে লাগানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশে অবস্থান করলেও তাদের শনাক্ত করতে গোয়েন্দা সহায়তা আরও কার্যকরভাবে ব্যবহার করা প্রয়োজন। পুলিশের পাশাপাশি অন্যান্য সংস্থার গোয়েন্দা তথ্যও সমন্বয় করে দেখার নির্দেশ দেন তিনি।

দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বক্তব্যে তিনি গত ১৭ বছরে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম ও হেফাজতে মৃত্যুর বিভিন্ন অভিযোগের প্রসঙ্গও তুলে ধরেন।

এ সময় আওয়ামী লীগের শাসনামলের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী প্রশ্ন তোলেন, অতীতের হত্যাকাণ্ড ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দলীয়করণের অভিযোগের পরও জনগণ সেই রাজনৈতিক শক্তিকে আবারও রাজনীতিতে দেখতে চাইবে কি না।

তিনি আরও বলেন, এসব ঘটনার পরও সংশ্লিষ্টদের পক্ষ থেকে দুঃখ প্রকাশ, অনুশোচনা বা ক্ষমা চাওয়ার মতো কোনো উদ্যোগ দেখা যায়নি। বরং দেশের বাইরে থেকে তারা বিভিন্ন বক্তব্য দিচ্ছেন।

শেখ হাসিনাসহ সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রত্যর্পণ চুক্তির আওতায় প্রতিবেশী দেশের কাছে আনুষ্ঠানিকভাবে তাদের ফেরত চাওয়া হয়েছে।

তিনি বলেন, সংশ্লিষ্ট ব্যক্তিরা স্বেচ্ছায় দেশে ফিরে আইনের মুখোমুখি হলে আইন অনুযায়ী তাদের বিচারিক প্রক্রিয়া চলবে। আইন নিজস্ব নিয়ম ও প্রক্রিয়াতেই পরিচালিত হবে।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী ৯৮ জন পুলিশ সদস্যের হাতে পিপিএম ও বিপিএম পদক তুলে দেন। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ভিসার শর্ত না মানলে যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা

সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত হয়নি : তথ্য উপদেষ্টা

রাড্ডা ক্লিনিকে হামলা: গ্রেপ্তার ৪ জন কারাগারে

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের পারমাণবিক সহযোগিতা চুক্তি

প্রাথমিকের নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের আশ্বাস শিক্ষামন্ত্রীর

বনানীর ২৬ তলা ভবনে আগুন, কাজ করছে ২ ইউনিট

জাসদ কার্যালয়ে অভিযান, আটক অর্ধশতাধিক

সবজির বাজার চড়া, শিম ২০০ টাকা বেগুন ১৬০

ডালের বিক্রি কম, পরিবহন খরচে বাড়ছে দামের শঙ্কা

পিকআপে মিলল ১ লাখ ৭৫ হাজার শলাকা বিড়ি

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে নবীনগরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নবীনগরে সংঘর্ষে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু