,

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে নবীনগরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নবীনগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নবীনগর প্রেসক্লাব প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান।

এ সময় বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য মাসুদুর রহমান, রহমত উল্লাহ, বিএনপি নেতা ও সাবেক ভিপি গোলাম হোসেন খান টিটু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু ও দেলোয়ার হোসেন সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহম্মেদ মহি, উপজেলা বিএনপির সদস্য আবু নাছের, শ্রমিক দলের সদস্য সচিব শাহ আলম বেপারী, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক মো. শুক্কুর খান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান দুলাল, সদস্য সচিব হাজী আবু কাওসার, যুবদল নেতা মনজুরুল আলম মজনু এবং উপজেলা ছাত্রদল নেতা অনন্ত হীরা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সংঘর্ষে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

কসবায় ৪০ দিন জামাতে নামাজ আদায় করে ১০০ কিশোরের সাইকেলসহ বিভিন্ন উপহার লাভ

মেসি কাপে এবার ১৬ ক্লাবের লড়াই

ভারতের সিইসিকে ঘিরে বিতর্ক, পদত্যাগের দাবি

জাতিসংঘে প্রধানমন্ত্রীর পাঁচ প্রস্তাবে রোহিঙ্গাদের সমর্থন

উন্নয়নকাজে জনভোগান্তি কমাতে কঠোর নির্দেশ

ট্রাম্প-শি বৈঠকে সম্পর্ক উন্নয়নে জোর

আরও চার ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন

আদালতের নির্দেশের পরও হোয়াইট হাউসে সাংবাদিকদের বাধা

জাতিসংঘে শান্তিময় বিশ্ব গড়ার আহ্বান তারেক রহমানের

দুপুরের আগেই ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

সব হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ