,

নবীনগরে সংঘর্ষে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের টিয়ারা গ্রামে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আহত রুবেল (৩০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত রুবেল টিয়ারা গ্রামের জয়দিল ভান্ডারীর ছেলে। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা মর্গে পাঠানো হয়েছে।

এর আগে একই সংঘর্ষের ঘটনায় আহত আরও এক বৃদ্ধ চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে টিয়ারা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে দুইজনে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ আগস্ট টিয়ারা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পরপরই এ ঘটনায় নবীনগর থানায় মামলা করা হয়।

নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদুল আলম চৌধুরী এবং অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত কর্মকর্তা রাজীব কান্তি নাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংঘর্ষের ঘটনায় আগেই থানায় মামলা হয়েছে। নিহত রুবেলের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা মর্গে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় ৪০ দিন জামাতে নামাজ আদায় করে ১০০ কিশোরের সাইকেলসহ বিভিন্ন উপহার লাভ

মেসি কাপে এবার ১৬ ক্লাবের লড়াই

ভারতের সিইসিকে ঘিরে বিতর্ক, পদত্যাগের দাবি

জাতিসংঘে প্রধানমন্ত্রীর পাঁচ প্রস্তাবে রোহিঙ্গাদের সমর্থন

উন্নয়নকাজে জনভোগান্তি কমাতে কঠোর নির্দেশ

ট্রাম্প-শি বৈঠকে সম্পর্ক উন্নয়নে জোর

আরও চার ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন

আদালতের নির্দেশের পরও হোয়াইট হাউসে সাংবাদিকদের বাধা

জাতিসংঘে শান্তিময় বিশ্ব গড়ার আহ্বান তারেক রহমানের

দুপুরের আগেই ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

সব হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত