,

কসবায় ৪০ দিন জামাতে নামাজ আদায় করে ১০০ কিশোরের সাইকেলসহ বিভিন্ন উপহার লাভ

news-image

অধ্যাপক শেখ কামাল উদ্দিন : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের মইনপুর উন্নয়ন ফোরামের উদ্যোগে পূর্ব ঘোষিত নিয়ম মেনে ১০০ কিশোর ৪৬টি বাইসাইকেল ও ডিনারসেট উপহার পেলেন। আয়োজকরা কঠোর পরিশ্রম করে এরকম এক ব্যতিক্রমী কার্যক্রম গ্রহণ করেন। এতে এলাকায় ব্যাপক সাড়া জাগে।
২৫ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে একটি সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে এ উপহার বিতরণ করা হয়।
মইনপুর উন্নয়ন ফোরামের কর্নধার, অক্টালিংক গ্রুপ এর স্বত্বাধিকারী ও বিজিবিএ এর ডিরেক্টর মো: কামরুল হাসান রেজা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদরাসার সভাপতি, আড়াইবাড়ী দরবার শরীফের পীর হযরত মাওলানা মোহাম্মদ গোলাম খাবীর সাঈদী। মহান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ আরিফুল ইসলাম। একাধারে ৪০দিন ফজর থেকে এশা পর্যন্ত জামাতে নামাজ আদায়কারী ৪৬ জনকে বাইসাইকেল, ২০০ ওয়াক্ত নামায আদায়কারীদের ডিনারসেট ও সনদ প্রদান করা হয়।
এছাড়াও ইসলামী কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ১ম স্থান অর্জনকারীকে নগদ দশ হাজার, ২য় স্থান অধিকারীকে পাঁচ হাজার, ৩য় স্থান অর্জনকারীকে তিন হাজার টাকা উপহার দেয়া হয়। অবশিষ্ট ২০ জনকে এক হাজার টাকা করে উপহার দেয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন পিক্সেল গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর বারাকাত উল্লাহ গাজী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক নির্বাহী প্রকৌশলী মো: রেজাউল বারী সেন্টু, আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদরাসার সহকারি অধ্যাপক শেখ মো: কামাল উদ্দিন, কায়েমপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: কামাল উদ্দিন, কায়েমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: আমজাদ হোসাইন সরকার, কায়েমপুর ইউনিয়নের বিএনপি সভাপতি মুসলেহ উদ্দিন সরকার, মইনপুর উন্নয়ন ফোরামের ভাইস প্রেসিডেন্ট আবুল কাশেম, মনির হুসাইন, আকতার হুসাইন, আবুল হাসান, সোহেল মিয়া, আলাউদ্দিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ আবুল হাসান।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতীর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন, প্রধান অতিথি হযরত মাওলানা মোহাম্মদ গোলাম খাবীর সাঈদী পীর সাহেব।

এ জাতীয় আরও খবর