,

ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমতি পেল ৪ প্রতিষ্ঠান

news-image

অনলাইন ডেস্ক : দেশে নতুন করে চারটি ডিজিটাল ব্যাংক স্থাপনের প্রাথমিক অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় প্রতিষ্ঠানগুলোকে লেটার অব ইনটেন্ট (এলওআই) দেওয়ার সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান।
প্রাথমিক অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো—বিকাশ, বুস্ট-রবি, ডিজিটাল ব্যাংকিং অব ভুটান-ডিকে এবং নোভা ডিজিটাল ব্যাংক-বাংলালিংক অ্যান্ড স্কয়ার। এর পাশাপাশি আগে প্রাথমিক অনুমোদন পাওয়া কড়ি ডিজিটাল ব্যাংককেও এলওআই দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
ডিজিটাল ব্যাংকের লাইসেন্স পেতে এর আগে মোট ১২টি প্রতিষ্ঠান আবেদন করেছিল। আবেদনকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল ব্রিটিশ বাংলা ডিজিটাল ব্যাংক, ডিজিটাল ব্যাংকিং অব ভুটান-ডিকে, আমার ডিজিটাল ব্যাংক-২২ এমএফআই, ৩৬ ডিজিটাল ব্যাংক, বুস্ট-রবি, আমার ব্যাংক, অ্যাপ ব্যাংক-ফার্মারস, নোভা ডিজিটাল ব্যাংক-বাংলালিংক অ্যান্ড স্কয়ার, মৈত্রী ডিজিটাল ব্যাংক, উপকারী ডিজিটাল ব্যাংক, মুনাফা ইসলামী ডিজিটাল ব্যাংক-আকিজ ও বিকাশ ডিজিটাল ব্যাংক।
এর আগে ২০২৩ সালের অক্টোবরে আওয়ামী লীগ সরকারের সময় নগদ ডিজিটাল ব্যাংক ও কড়ি ডিজিটাল ব্যাংককে অনুমোদন দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। পরে সরকার পরিবর্তনের পর দুই প্রতিষ্ঠানের ডিজিটাল ব্যাংক লাইসেন্স স্থগিত করা হয়।
২০২৫ সালের ১ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত নতুন করে ডিজিটাল ব্যাংকের লাইসেন্সের জন্য আবেদন নেওয়া হয়। তবে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের আন্দোলনসহ বিভিন্ন কারণে অন্তর্বর্তী সরকারের সময় এসব আবেদনের অনুমোদন দেওয়া হয়নি।

 

এ জাতীয় আরও খবর

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন-ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বৈঠক

৫১তম বিশেষ বিসিএসে ৫ হাজার চিকিৎসক নিয়োগ

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, আক্রান্ত ১,৭৮২

জাতিসংঘে তারেকের প্রস্তাবে রোহিঙ্গাদের সমর্থন

দুই সন্তানের সামনে ধর্ষণের অভিযোগ, গাড়ির নিচে ঝাঁপ দিলেন মা

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কমেছে গ্যাস সরবরাহ

স্থানীয় সরকার নির্বাচন জানুয়ারিতে হতে পারে

বুড়িগঙ্গায় নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার

এমপি নজরুল ইসলামের ফের ৪ দিনের রিমান্ড

জনসংখ্যা নিয়ন্ত্রণে আগামী মাস থেকে কার্যক্রম বাড়ানোর ঘোষণা

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর

জাতিসংঘের অধিবেশন সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান