,

সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে বিএনপিকে দায়ী করলেন শফিকুর রহমান

news-image

অনলাইন ডেস্ক : বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় দেশে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বুধবার রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
শফিকুর রহমান বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর থেকেই দেশে সংকটের সূত্রপাত হয়েছে। বিরোধী দলের দুজন শপথ নিলেও সরকার একজনের শপথ নিয়েছে বলে দাবি করেন তিনি। তার ভাষ্য, এ ধরনের সিদ্ধান্তের কারণে পরিস্থিতি জটিল হয়েছে।
জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়েও সরকারের সমালোচনা করেন জামায়াত আমির। প্রতিবেশী দেশগুলোতে দাম বাড়ার কারণে বাংলাদেশেও জ্বালানির মূল্য সমন্বয় করা হয়েছে—সরকারের এমন যুক্তি প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে এক নয়।
তার দাবি, জ্বালানি সংকটের কারণে পোশাকশিল্পে উৎপাদন অর্ধেকে নেমে এসেছে এবং এর প্রভাবে ক্রেতাদের একটি অংশ অর্ডার বাতিল করেছে। এতে শিল্প খাতে কর্মসংস্থান কমার আশঙ্কার কথাও জানান তিনি।
শফিকুর রহমান বলেন, শিল্পপ্রতিষ্ঠানে কর্মী ছাঁটাই হলে এর প্রভাব শুধু ওই খাতের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং সামগ্রিক অর্থনীতিতেও এর প্রভাব পড়তে পারে।
জামায়াত আমির বলেন, সংসদকে জনগণের প্রত্যাশা পূরণের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে তারা কাজ করতে চান। তার অভিযোগ, নির্বাচনের আগে বিএনপি জনগণকে দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতি পরে বাস্তবায়ন করেনি এবং বিরোধী দলের পক্ষ থেকে জনদুর্ভোগ ও চলমান সমস্যা নিয়ে সংসদে আলোচনা করতে চাইলেও তা অনুমোদন দেওয়া হচ্ছে না।
বিনিয়োগ পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। গ্যাস ও বিদ্যুতের সংকটের কারণে বিদেশি বিনিয়োগ অন্য দেশে চলে যাচ্ছে বলে দাবি করেন শফিকুর রহমান।
তিনি বলেন, নতুন কর্মসংস্থান তৈরির পরিবর্তে দেশে বেকারত্ব বাড়ছে এবং একের পর এক নতুন সমস্যার সৃষ্টি হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে