,

রাজধানীতে সাবেক এমপি রুহী গ্রেপ্তার

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোড এলাকা থেকে আওয়ামী লীগের নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোস্তাক আহমেদ রুহীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার বিকেলে একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হালিম জানান, বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, সাবেক এমপি রুহী ইকবাল রোডের একটি বাসায় অবস্থান করছেন। পরে দ্রুত সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
মোস্তাক আহমেদ রুহী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নেত্রকোনা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২৪ সালের আগস্টে তার বিরুদ্ধে চাঁদাবাজি, হামলা, মারধর, প্রতারণা ও হত্যার হুমকির অভিযোগে একাধিক মামলা করা হয়েছিল।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে