,

জাতীয় সংগীতে শেখ হাসিনার ছবি, বিভাগীয় চেয়ারম্যান অব্যাহতি

news-image

অনলাইন ডেস্ক : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) জাতীয় সংগীত পরিবেশনের সময় ডিজিটাল স্ক্রিনে শেখ হাসিনার ছবি প্রদর্শনের ঘটনায় অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফিরোজ আহমেদকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। একই সঙ্গে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ওই বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শফিকুল ইসলাম পালন করবেন।
ঘটনাটি খতিয়ে দেখতে তিন সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিতে আহ্বায়ক করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দিনকে। সদস্য হিসেবে রয়েছেন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. গাজী মো. মহসিন এবং সদস্যসচিব হিসেবে প্রক্টর অধ্যাপক এ এফ এম আরিফুর রহমান।
বিশ্ববিদ্যালয়ের অফিস আদেশে বলা হয়েছে, গত ১৭ সেপ্টেম্বর অণুজীববিজ্ঞান বিভাগের আয়োজনে ‘ইন্টারন্যাশনাল মাইক্রোঅর্গানিজম ডে-২০২৬’ অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে জাতীয় সংগীত চলার সময় ডিজিটাল স্ক্রিনে শেখ হাসিনার ছবি প্রদর্শিত হয়।
এ ঘটনায় বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফিরোজ আহমেদ এবং অনুষ্ঠান আয়োজন কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক ড. খন্দকার ফাহমিদা সুলতানাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তারা এরই মধ্যে নোটিশের জবাব দিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জানান, তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তদন্ত চলাকালে বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব উপ-উপাচার্য পালন করবেন।
এর আগে অনুষ্ঠানে জাতীয় সংগীত চলার সময় ভিডিওর শেষ অংশে শেখ হাসিনার ছবি দেখা যায়। বিষয়টি অতিথিদের নজরে আসার পর বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন প্রতিবাদ জানান। পরে পুনরায় অডিওর মাধ্যমে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
এ ঘটনায় সংশ্লিষ্টদের কারণ দর্শানোর নোটিশ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে বিভাগের শিক্ষক ও আয়োজকদের দাবি, অনুষ্ঠান আয়োজনের ব্যস্ততার মধ্যে প্রজেক্টরে চালানো ইউটিউব ভিডিওটি আগে যাচাই করা হয়নি। এ কারণেই অনাকাঙ্ক্ষিতভাবে ছবিটি প্রদর্শিত হয়।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে