,

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ সনদ

news-image

অনলাইন ডেস্ক : ভারত থেকে বাংলাদেশে ইলিশ আমদানি বন্ধ হয়ে গেছে। মৎস্য অধিদপ্তর ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করায় বুধবার থেকে আমদানির কার্যক্রম বন্ধ রয়েছে।
মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. খালেদ কনকের স্বাক্ষরিত এক চিঠিতে মঙ্গলবার ১০৩টি অনাপত্তি সনদ বাতিলের সিদ্ধান্ত জানানো হয়। এরপর থেকেই ভারত থেকে ইলিশ আনার প্রক্রিয়া বন্ধ হয়ে যায়।
বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সহসভাপতি আমিনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মৎস্য অধিদপ্তরের পাঠানো চিঠিতে বেশ কয়েকটি অনাপত্তি সনদ বাতিলের কথা উল্লেখ রয়েছে। এর ফলে ইলিশ আমদানি বন্ধ থাকায় ব্যবসায়ীরা সমস্যায় পড়েছেন।
ইলিশ আমদানিকারক সৈয়েদ মহিদুল হক রুবাই বলেন, আকস্মিকভাবে আমদানি বন্ধ হয়ে যাওয়ায় তারা আর্থিক ক্ষতির আশঙ্কায় রয়েছেন। আমদানির জন্য ভারতে কেনা কিছু ইলিশ আটকে থাকায় সেগুলো কম দামে ফেরত দিতে হতে পারে। এর সঙ্গে আমদানি প্রক্রিয়ায় ইতোমধ্যে হওয়া খরচও ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে বলে জানান তিনি।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে