,

হজের টাকা জমাতে শুক্র-শনিবার খোলা ব্যাংক

news-image

অনলাইন ডেস্ক : ২০২৭ সালের হজ নিবন্ধনের অর্থ জমা দেওয়ার সুবিধার্থে আগামী শুক্র ও শনিবার হজের টাকা গ্রহণকারী ব্যাংকের সংশ্লিষ্ট শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) এ বিষয়ে একটি সার্কুলার জারি করে।
নির্দেশনা অনুযায়ী, আগামী ২৫ সেপ্টেম্বর শুক্রবার ও ২৬ সেপ্টেম্বর শনিবার হজ নিবন্ধনের অর্থ গ্রহণকারী ব্যাংকের সংশ্লিষ্ট শাখাগুলো স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে। ফলে সাপ্তাহিক ছুটির দিন হলেও হজযাত্রীরা নিবন্ধনের অর্থ জমা দেওয়ার সুযোগ পাবেন।
সার্কুলারে আরও বলা হয়েছে, নির্ধারিত ব্যাংকিং সময় শেষ হওয়ার পরও কোনো ব্যক্তি হজ নিবন্ধনের টাকা জমা দিতে শাখায় উপস্থিত থাকলে তার কাছ থেকে অর্থ গ্রহণের ব্যবস্থা করতে হবে।
এ জন্য সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশও দেওয়া হয়েছে।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ২০ সেপ্টেম্বরের স্মারকের পরিপ্রেক্ষিতে হজ নিবন্ধনের অর্থ জমা সহজ করতে বাংলাদেশ ব্যাংক এ নির্দেশনা দিয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে