,

বাস ভাড়া বাড়ল, কিলোমিটারে ১৭ পয়সা

news-image

অনলাইন ডেস্ক : জ্বালানি তেলের দাম বাড়ার পর দেশের বাস ভাড়াও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি কিলোমিটারে বাস ভাড়া ১৭ পয়সা বাড়বে।

মঙ্গলবার সড়ক পরিবহন মন্ত্রণালয়ের এক বৈঠকে ভাড়া সমন্বয়ের এই সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৪০ পয়সা হয়েছে।

ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায়ও বাস ভাড়া বাড়ানো হয়েছে। সেখানে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৭০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

বৈঠক শেষে সংসদ সদস্য ও শ্রমিকনেতা শামসুর রহমান শিমুল বিশ্বাস জানান, সরকার নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, পরিবহন মালিকদের পক্ষ থেকে প্রতি কিলোমিটারে ২০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছিল। আলোচনার পর সেই প্রস্তাব থেকে ৩ পয়সা কমিয়ে ১৭ পয়সা বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে। ভাড়া বাড়ার ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামেও প্রভাব পড়তে পারে বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে সাধারণ মানুষকে বিষয়টি মেনে নেওয়ার আহ্বান জানান।

এর আগে গত রোববার রাতে সরকার সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানোর প্রজ্ঞাপন জারি করে। সোমবার থেকে নতুন দাম কার্যকর হয়।

নতুন দরে ডিজেলের দাম প্রতি লিটার ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা হয়েছে। কেরোসিন ১৩৫ থেকে বেড়ে ১৫৫ টাকা, পেট্রল ১৪০ থেকে ১৬০ টাকা এবং অকটেন ১৪৫ থেকে ১৬৫ টাকা হয়েছে।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর সোমবার পরিবহন মালিকরা বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব দেন। তারা প্রতি কিলোমিটারে ১৮ থেকে ২০ পয়সা ভাড়া বৃদ্ধির সুপারিশ করেন। ওই দিন সন্ধ্যায় ঢাকার বনানীতে বিআরটিএর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত ভাড়া সমন্বয় কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে