,

অপ্রতিম হত্যা মামলায় আসামিদের পক্ষে দাঁড়াবেন না আইনজীবীরা

news-image

অনলাইন ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইয়াশাত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের মামলায় আসামিদের পক্ষে কোনো আইনজীবী না দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা জেলা আইনজীবী সমিতি। মানবিক বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সমিতির নেতারা।
মঙ্গলবার বিকেল ৫টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও জেলা আইনজীবী সমিতির মধ্যে অনুষ্ঠিত এক সভায় বিষয়টি জানানো হয়। সভায় সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. সহিদ উল্লাহ ও সাধারণ সম্পাদক মো. মাহাবুবুল হক খন্দকার উপস্থিত ছিলেন।
আলোচনায় অপ্রতিম হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীদের শনাক্ত করা এবং তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পায়।
সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. সহিদ উল্লাহ বলেন, মানবিক দিক বিবেচনা করে তারা মৌখিকভাবে সিদ্ধান্ত নিয়েছেন, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির কোনো সদস্য এই মামলায় আসামিদের হয়ে আদালতে লড়বেন না।
তবে আসামিদের পক্ষে কোনো আইনজীবী না থাকলে ন্যায়বিচার ব্যাহত হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এ পরিস্থিতিতে রাষ্ট্রের পক্ষ থেকে আসামিদের জন্য আইনজীবী নিয়োগের ব্যবস্থা রয়েছে। কারণ আসামিপক্ষের বক্তব্য উপস্থাপনের সুযোগ ছাড়া একতরফা বিচার হলে ন্যায়বিচার নিয়ে প্রশ্ন তৈরি হতে পারে।
সভায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম, উপ-উপাচার্য অধ্যাপক ড. আমজাদ হোসেন সরকার, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন, জেলা আইনজীবী সমিতির নেতারা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে