,

চিকিৎসার মাঝেই ক্যামেরায় দীপিকা

news-image

বিনোদন ডেস্ক :  ক্যান্সারের চিকিৎসা চলছে, এর মধ্যেই ধীরে ধীরে অভিনয়ে ফিরছেন ভারতীয় অভিনেত্রী দীপিকা কক্কর। তবে আপাতত দীর্ঘ সময়ের কোনো মেগা ধারাবাহিকে কাজ করার পরিকল্পনা নেই তাঁর। শারীরিক পরিস্থিতি বিবেচনায় স্বল্প পরিসরের কাজেই মনোযোগ দিতে চান এই অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বর্তমান অবস্থার কথা জানিয়েছেন দীপিকা। তিনি বলেন, পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত নিয়মিত কোনো দীর্ঘমেয়াদি ধারাবাহিকে যুক্ত হওয়া তাঁর জন্য সম্ভব নয়। চিকিৎসার মধ্যে কাজের চাপ নেওয়ার বিষয়টিও তাঁর জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন তিনি।

দীপিকার ভাষ্য, বর্তমান শারীরিক অবস্থায় কোনো ধারাবাহিকে তাঁকে নেওয়া নির্মাতাদের জন্যও ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নিয়মিত কাজ থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

তবে অভিনয় থেকে পুরোপুরি সরে যাচ্ছেন না দীপিকা। সুযোগ ও শারীরিক সামর্থ্য অনুযায়ী ছোট পরিসরের কাজে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর। এরই অংশ হিসেবে স্বামী ও অভিনেতা শোয়েব ইব্রাহিমের সঙ্গে একটি মিউজিক ভিডিওর শুটিংয়ে অংশ নিচ্ছেন তিনি।

মিউজিক ভিডিওটির শুটিংও তাঁর শারীরিক অবস্থার কথা মাথায় রেখেই সাজানো হয়েছে। এক দিনের বিরতিতে কাজটি শেষ করার পরিকল্পনা রয়েছে। এতে সামান্য নাচের অংশও রয়েছে বলে জানিয়েছেন দীপিকা। শুটিংয়ের আগে রিহার্সালেও অংশ নিচ্ছেন তিনি।

কঠিন চিকিৎসার মধ্যেও ধীরে ধীরে কাজে ফেরার এই সিদ্ধান্তকে দীপিকার জীবনে নতুন এক অধ্যায়ের সূচনা হিসেবেই দেখছেন তাঁর ভক্তরা।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে