,

২০ টাকা দাম বাড়িয়েও ৭০ টাকা লোকসান : রিজভী

news-image

নিজস্ব প্রতিবেদক : জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর পরও সরকারকে প্রায় ৭০ টাকা লোকসান গুনতে হবে বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

রিজভী বলেন, জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা ছাড়া সরকারের সামনে বিকল্প কোনো পথ ছিল না। তাঁর দাবি, সরকার জনগণের দুর্ভোগের বিষয়গুলো চিহ্নিত করে তা সমাধানের চেষ্টা করছে।

তিনি জানান, জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়ানোর পরও সরকারের প্রায় ২২ হাজার ৮৭৫ কোটি টাকা লোকসান হবে। তাঁর হিসাবে, আগে প্রতি মাসে লোকসানের পরিমাণ ছিল প্রায় ৩ হাজার ৮১৩ কোটি টাকা।

রিজভীর দেওয়া তথ্যমতে, দেশে বছরে মোট জ্বালানি তেলের ব্যবহার প্রায় ৭০ লাখ মেট্রিক টন। এর মধ্যে ডিজেলের পরিমাণ প্রায় ৪৫ লাখ টন।

তিনি বলেন, দাম সমন্বয়ের আগে দেশে ডিজেলের মূল্য ছিল লিটারপ্রতি ১১৫ টাকা, আর ভারতে প্রায় ১৩৪ টাকা। তাঁর দাবি, বাংলাদেশকে প্রতি লিটার ডিজেল প্রায় ২৫০ টাকা দরে কিনতে হচ্ছে। ফলে আগে লিটারপ্রতি প্রায় ৯০ টাকা লোকসান হলেও ২০ টাকা দাম বাড়ানোর পরও প্রায় ৭০ টাকা লোকসান থাকবে।

বর্তমান পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন দেশ থেকে গ্যাস ও জ্বালানি সংগ্রহ করে জাতীয় গ্রিডে সরবরাহ নিশ্চিতের চেষ্টা চলছে বলে জানান রিজভী। তাঁর দাবি, এর ফলে ধীরে ধীরে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হচ্ছে।

সরকারের জনস্বার্থমূলক উদ্যোগ থেকে মানুষের দৃষ্টি সরিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন রিজভী। ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে যানবাহনে অগ্নিসংযোগের ঘটনাকে তিনি এ ধরনের তৎপরতার অংশ বলে দাবি করেন।

সরকারের উদ্যোগ নিয়ে অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। রিজভীর ভাষ্য, জনগণ বিভিন্ন বিষয় বিচার-বিশ্লেষণ করেই নিজেদের সিদ্ধান্ত নেয়।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে