,

পাসপোর্ট অধিদপ্তরের নতুন ডিজি আলীমুল আমীন

news-image

নিজস্ব প্রতিবেদক : বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মো. আলীমুল আমীন। একই সঙ্গে এ পদে থাকা মেজর জেনারেল মো. নুরুল আনোয়ারকে বাংলাদেশ সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীর দুই কর্মকর্তাকে প্রেষণে নিয়োগ ও প্রত্যাবর্তনের জন্য তাদের চাকরি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগে ন্যস্ত করা হয়েছে।

মেজর জেনারেল মো. আলীমুল আমীনকে সেনাবাহিনী থেকে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। এ পদে দায়িত্ব পালনের জন্য তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত থাকবে।

অন্যদিকে মেজর জেনারেল মো. নুরুল আনোয়ারকে সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করা হয়েছে। তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে