,

ফিফার কার্যক্রমে সংস্কারের প্রস্তাব ইনফান্তিনোর

news-image

স্পোর্টস ডেস্ক : ফিফার পরিচালনব্যবস্থা ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে স্বাধীন পর্যালোচনার প্রস্তাব দিয়েছেন সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। প্রয়োজন হলে সংস্কারের বিষয়েও আলোচনায় বসতে প্রস্তুত বলে জানিয়েছেন তিনি।

ফিফা কাউন্সিলের সদস্য ও সংস্থাটির সদস্য অ্যাসোসিয়েশনগুলোর কাছে পাঠানো এক চিঠিতে ইনফান্তিনো বলেন, স্বাধীন পর্যালোচনার মাধ্যমে ফিফার কার্যক্রমে কোথায় উন্নতির সুযোগ রয়েছে, সে বিষয়ে সুপারিশ পাওয়া যাবে।

আগামী মাসে ফিফা কাউন্সিলের বৈঠকের আগে সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি আরও কার্যকর করার বিষয়ে আলোচনার প্রস্তাব দিয়েছেন ইনফান্তিনো। এতে সভাপতির ভূমিকার সম্ভাব্য পরিবর্তন এবং বড় কৌশলগত সিদ্ধান্তে স্বচ্ছতা, অংশগ্রহণ ও জবাবদিহি বাড়ানোর বিষয়গুলোও গুরুত্ব পাবে।

তার এই উদ্যোগ এসেছে ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ পরিকল্পনা নিয়ে সাম্প্রতিক বিতর্কের পর।

ওই পরিকল্পনার আওতায় বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন প্রতিযোগিতার বাণিজ্যিক স্বত্বে বেসরকারি বিনিয়োগের সুযোগ তৈরির কথা ছিল। প্রস্তাবটি প্রকাশ্যে আসার পর বিভিন্ন মহলে সমালোচনা ও আপত্তি দেখা দেয়। শেষ পর্যন্ত পরিকল্পনাটি বাস্তবায়নের পথে এগোয়নি।

ইনফান্তিনো তাঁর চিঠিতে দাবি করেন, ওই পরিকল্পনায় ফুটবল-সংক্রান্ত সিদ্ধান্তে ফিফার কর্তৃত্ব হস্তান্তরের কোনো বিষয় ছিল না। তাঁর ভাষ্য অনুযায়ী, প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া শেষ হওয়ার আগেই প্রস্তাবটি প্রকাশ্যে চলে আসায় বিষয়টি নিয়ে ভুল ধারণা তৈরি হয়।

তিনি বলেন, ফিফার গণতান্ত্রিক কাঠামো, স্বাধীনতা ও ফুটবলের ওপর সংস্থাটির কর্তৃত্ব নিয়ে কোনো সমঝোতার প্রশ্নই নেই।

ইনফান্তিনো জানিয়েছেন, পরিকল্পনাটি বাতিল হলেও ফুটবলের উন্নয়নে বিনিয়োগ বাড়ানোর লক্ষ্য থেকে ফিফা সরে আসবে না। সদস্য অ্যাসোসিয়েশনগুলোর উন্নয়ন ও সহযোগিতা কার্যক্রমে আরও অর্থায়নের টেকসই উপায় খোঁজা হবে বলে তিনি জানান।

তাঁর মতে, ফিফার উচ্চাকাঙ্ক্ষায় পরিবর্তন আসছে না; বরং বড় উদ্যোগ কীভাবে তৈরি, যাচাই ও অনুমোদন করা হবে, সেই প্রক্রিয়াকে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তা সামনে এসেছে।

ইনফান্তিনোর চিঠি এমন সময় প্রকাশ্যে এলো, যখন ফিফার অর্থ ব্যবস্থাপনা ও সিদ্ধান্ত গ্রহণ নিয়ে বিভিন্ন পক্ষের মধ্যে আলোচনা চলছে। উয়েফা ও কনকাকাফের পক্ষ থেকে ফিফার তহবিল থেকে ২১১ সদস্য অ্যাসোসিয়েশনকে অর্থ দেওয়ার দাবিও জানানো হয়েছে।

এদিকে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ও ফিফার সহসভাপতি ডেবি হিউইট সম্প্রতি বিতর্কিত পরিকল্পনা সম্পর্কিত নথি প্রকাশের আহ্বান জানিয়েছেন।

৫৬ বছর বয়সী ইনফান্তিনো ২০২৭ সালের মার্চে ফিফা সভাপতি পদে চতুর্থবারের মতো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সম্ভাব্য অন্য প্রার্থীদের মনোনয়ন প্রক্রিয়ার জন্য ১৮ নভেম্বর পর্যন্ত সময় রয়েছে।

ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ নিয়ে উয়েফা ও ফিফার মধ্যে মতবিরোধও প্রকাশ্যে এসেছে। উয়েফা আইনি পদক্ষেপের প্রস্তুতির কথা জানালেও ফিফা এর বিরোধিতা করে উয়েফার বিরুদ্ধে সংস্থার নেতৃত্বকে ঘিরে অপপ্রচারের অভিযোগ তুলেছে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে