,

ট্রাম্পের সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক নিয়ে আপাতত কোনো দ্বিপক্ষীয় বৈঠকের সূচি নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ূন কবির।

সোমবার রাতে নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রধানমন্ত্রীর এবারের সফরের মূল লক্ষ্য জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়া। তাই সফরের সময় জাতিসংঘকেন্দ্রিক কর্মসূচিকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

হুমায়ূন কবির জানান, ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে বৈঠকের আগ্রহের কথা জানিয়েছেন। তবে দুই নেতার আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক পরবর্তী সময়ে উপযুক্ত সুযোগ ও উভয় পক্ষের সুবিধা অনুযায়ী আয়োজন করা হবে।

তিনি বলেন, বর্তমান সফরটি দ্বিপক্ষীয় নয়, বরং বহুপক্ষীয়। ফলে জাতিসংঘের অধিবেশনকে কেন্দ্র করে অন্য কোনো দ্বিপক্ষীয় বিষয়ে বিস্তারিত আলোচনার সুযোগ সীমিত।

এর আগে সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তাকে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন জুবাইদা খান এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম।

পরে মোটর শোভাযাত্রায় তাকে হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক হোটেলে নেওয়া হয়। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিমানবন্দর ও হোটেলের বাইরে প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতি দেখা যায়।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টায় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ, জাতিসংঘে বাংলাদেশের উপ-স্থায়ী প্রতিনিধি এ কে এম ওয়াহিদুজ্জামান এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে