,

কান্না করা মাসকট শিশুকে কোলে নিয়ে মাঠে ঋতুপর্ণা

news-image

এশিয়ান গেমসে মিয়ানমারের বিপক্ষে ম্যাচ শুরুর আগে অনন্য এক মানবিক মুহূর্তের জন্ম দিলেন বাংলাদেশ নারী ফুটবল দলের তারকা ঋতুপর্ণা চাকমা। মাঠে প্রবেশের সময় খেলোয়াড়দের সঙ্গে হাত ধরে মাঠে নামছিলেন ম্যাচের মাসকট শিশুরা। তাদের মধ্যে সবচেয়ে ছোট শিশুটির হাত ছিল ঋতুপর্ণার হাতে।

মাঠে ঢোকার মুহূর্তে হঠাৎ কান্না শুরু করে শিশুটি। একপর্যায়ে কান্না করতে করতে মাটিতে বসে পড়ে সে। এমন পরিস্থিতিতে শিশুটিকে ফেলে রেখে এগিয়ে যাননি ঋতুপর্ণা। বরং মমতায় তাকে কোলে তুলে নেন বাংলাদেশ দলের এই তারকা ফুটবলার।

এরপর শিশুটিকে কোলে নিয়েই মাঠে প্রবেশ করেন ঋতুপর্ণা। কান্নারত শিশুটিকে শান্ত করার চেষ্টা করতে করতে এগিয়ে যান তিনি। আর সেই দৃশ্যই হয়ে ওঠে ম্যাচ শুরুর আগের অন্যতম স্মরণীয় মুহূর্ত।

ফুটবলে খেলোয়াড়দের সঙ্গে শিশুদের হাত ধরে মাঠে প্রবেশের দৃশ্য নতুন নয়। তবে সবচেয়ে ছোট মাসকট শিশুটি কান্না করে বসে পড়ার পর ঋতুপর্ণার তাকে কোলে তুলে নেওয়ার ঘটনা আলাদা করে নজর কেড়েছে। মাঠের প্রতিদ্বন্দ্বিতা শুরুর আগেই বাংলাদেশি এই ফুটবলারের মানবিক আচরণ ছুঁয়ে গেছে উপস্থিতদের মন।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে