,

এশিয়ান গেমসের প্রথম প্রস্তুতি ম্যাচে কে কেমন করলেন

news-image

ক্রীড়া প্রতিবেদক : চলতি সপ্তাহে এশিয়ান গেমস খেলতে দেশ ছাড়বে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। তার আগে প্রথম প্রস্তুতি ম্যাচে আজ সোমবার নিজেদের মধ্যে দুই ভাগ হয়ে ম্যাচ খেলেছেন ক্রিকেটাররা। এতে লিটন দাসের নেতৃত্বাধীন ‘এ’ দলকে বড় ব্যবধানে হারিয়েছে নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন ‘বি’ দল।

মিরপুর শেরে-ই বাংলায় শুরুতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৪০ রান করেন লিটনরা। জবাব দিতে নেমে ৩ বল হাতে রেখে জয় নিশ্চিত করেন সোহানরা। মিরপুরে এদিন বল হাতে নজর কেড়েছেন শরিফুল ইসলাম। ৪ ওভার বল করে দিয়েছেন ১৮ রান, নিয়েছেন ২ উইকেট। ব্যাটিংয়ে ফিফটির দেখা পেয়েছেন সৌম্য সরকার। ৪৪ বলে ৪ ছক্কা ও ৪ চারে ৬১ রান করেছেন তিনি।

ব্যাটিংয়ে নেমে ওপেনার সাইফ হাসান দলীয় ১৬ রানে ফিরলেও দ্বিতীয় উইকেটে ৬৬ রানের জুটি গড়েন লিটন দাস এবং তানজিদ হাসান তামিম৷ তবে এই জুটি ভাঙার পর ম্যাচের লাগাম ধরে রাখতে পারেনি ‘এ’ দল। তাওহীদ হৃদয়, ইয়াসির আলী রাব্বি ও শেখ মেহেদীরা কেউই রান করতে পারেননি। হৃদয় ৪, রাব্বি ১৪ ও শেখ মেহেদী ৭ রান করেন। এক প্রান্তে কেউ হাল ধরতে না পারলেও ফিফটির দেখা পান তামিম। ৪ চার ও ২ ছক্কায় ৪৬ বলে ৫৫ রানের ইনিংস খেলেন।

শরিফুল ছাড়াও ‘বি’ দলের হয়ে রিশাদ হোসেন ভালো বোলিং করেছেন। রান তাড়ায় সৌম্য এবং নাঈম শেখের ব্যাটে ভালো শুরু পায় ‘বি’ দল। ২৬ বলে ২৯ রান করে দলীয় ৫৪ রানে আউট হন নাঈম শেখ। পারভেজ ইমন ব্যাট হাতে ব্যর্থ হন। ৮ বলে কেবল ২ রান করে আউট হন।

তবে সাব্বির রহমান ২৬ বলে করেন ২৬ রান। নুরুল হাসান সোহান ১৩ বলে ১৭ রান করে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। একটি করে উইকেট পেয়েছেন নাসুম, মেহেদী, হাসান মাহমুদ এবং রুয়েল।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে