,

নবীনগরে আওয়ামী লীগ নেতা লিল মিয়া সর্দার গ্রেপ্তার

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পৌর আওয়ামী লীগের নেতা হাজী লিল মিয়া সর্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। তিনি নবীনগর থানার মামলার ৪ নম্বর এজাহারভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে নবীনগর সদর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। লিল মিয়া সর্দার নবীনগর পৌর এলাকার আলমনগর গ্রামের মৃত আলী আহাদের ছেলে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, লিল মিয়া সর্দারের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। তিনি মামলার ৪ নম্বর এজাহারভুক্ত আসামি। গ্রেপ্তারের পর তাঁকে ব্রাহ্মণবাড়িয়ার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এদিকে, লিল মিয়া সর্দারের পরিবারের দাবি, তাঁকে মিথ্যা ও বানোয়াট মামলায় ফাঁসানো হয়েছে। পরিবারের সদস্যরা বলেন, একজন বয়োবৃদ্ধ ব্যক্তিকে এভাবে হয়রানি করা মেনে নেওয়া যায় না। স্থানীয়ভাবে জানা গেছে, লিল মিয়া সর্দার আলমনগর গ্রামের উন্নয়ন কমিটির সভাপতি এবং আলমনগর হাফিজিয়া মাদ্রাসার সভাপতির দায়িত্ব পালন করেছেন।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে