,

নবীনগরে তিতাস পাড়ের অবৈধ বালু অপসারণ শুরু

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে ভরাটের ঘটনায় প্রশাসনের দেওয়া ১৫ দিনের সময়সীমার শেষ দিনে বালু অপসারণ শুরু হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ভেকু (এক্সকাভেটর) দিয়ে তিতাস পাড়ে ভরাট করা বালু সরিয়ে নেওয়ার কাজ করতে দেখা যায়।

এর আগে গত ৬ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আহমেদ গার্ডেন সিটির মালিক ফরিদ মিয়াকে নদী অবৈধভাবে ভরাটের দায়ে ২ লাখ টাকা জরিমানা করেন। একই সঙ্গে ভরাট করা বালু অপসারণের জন্য ১৫ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে বালু অপসারণ না করলে তা সরকারি ব্যবস্থাপনায় নিলামে তোলার কথা জানানো হয়েছিল।

সোমবার সরেজমিনে দেখা যায়, সময়সীমার শেষ দিনে এসে ভেকু দিয়ে নদীর পাড় থেকে বালু সরিয়ে নেওয়া হচ্ছে। তবে শেষ মুহূর্তে বালু অপসারণ শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে পুরো বালু অপসারণ করা হবে কি না, তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন কয়েকজন স্থানীয় বাসিন্দা।

সচেতন মহলের দাবি, তিতাস নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশ রক্ষায় অবৈধ দখল-ভরাটের বিরুদ্ধে প্রশাসনের নজরদারি অব্যাহত রাখতে হবে। পাশাপাশি নির্ধারিত সময়সীমা অনুযায়ী পুরো বালু অপসারণ নিশ্চিত করারও দাবি জানিয়েছেন তারা।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে