,

১০০ কিলোমিটারে বাড়ল ৫৭১ টাকা জ্বালানি খরচ

news-image

অনলাইনডেস্ক : ডিজেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ায় দূরপাল্লার বাস পরিচালনায় জ্বালানি খরচ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। নতুন দামে প্রতি ১০০ কিলোমিটার চলাচলে একটি বাসের শুধু ডিজেল বাবদ খরচ প্রায় ৫৭১ টাকা বেশি হচ্ছে। এতে বাসভাড়া নতুন করে বাড়ানোর দাবি তুলেছেন পরিবহন মালিকরা।
সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা হয়েছে। পরিবহন মালিকদের হিসাবে, গড়ে প্রতি লিটার ডিজেলে ৩ দশমিক ৫ কিলোমিটার চলা একটি ৪৫ আসনের বাসে আগে প্রতি কিলোমিটারে জ্বালানি খরচ পড়ত প্রায় ৩২ টাকা ৮৬ পয়সা। নতুন দামে তা বেড়ে হয়েছে প্রায় ৩৮ টাকা ৫৭ পয়সা।
অর্থাৎ প্রতি কিলোমিটারে অতিরিক্ত খরচ হচ্ছে প্রায় ৫ টাকা ৭১ পয়সা। সে হিসাবে ১০০ কিলোমিটার পথে আগে যেখানে প্রায় ৩ হাজার ২৮৬ টাকা লাগত, এখন সেখানে খরচ হচ্ছে প্রায় ৩ হাজার ৮৫৭ টাকা।
দূরপাল্লার বিভিন্ন রুটে এই বাড়তি ব্যয়ের প্রভাব আরও বেশি। পরিবহন মালিকদের দেওয়া হিসাব অনুযায়ী, ঢাকা-পঞ্চগড় রুটে একটি বাসের যাতায়াতে প্রায় ২৫০ লিটার ডিজেল প্রয়োজন হলে নতুন দামে এক ট্রিপেই জ্বালানি খরচ প্রায় ৫ হাজার টাকা বেড়ে যাচ্ছে। গড়ে ৫০ জন যাত্রী থাকলে শুধু এই অতিরিক্ত জ্বালানি ব্যয় মেটাতে যাত্রীপ্রতি প্রায় ১০০ টাকা বাড়তি ভাড়ার প্রয়োজন হতে পারে।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলম জানান, জ্বালানির পাশাপাশি ডলারের মূল্য ও অন্যান্য পরিচালন ব্যয় বেড়েছে। দীর্ঘদিন ভাড়া সমন্বয় না হওয়ায় অনেক মালিক লোকসানে গাড়ি চালাচ্ছেন বলেও দাবি করেন তিনি। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয়ভাবে বাসভাড়া সমন্বয়ের দাবি জানান পরিবহন মালিকরা।
মহাখালী বাস টার্মিনাল সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম বাবুল বলেন, ডিজেলের দাম বাড়ার কারণে বাসভাড়া পুনর্নির্ধারণের প্রয়োজন দেখা দিয়েছে। এ বিষয়ে পরিবহন মালিকদের পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে।
তবে যাত্রীদের মধ্যে ভাড়া বাড়ানোর সম্ভাবনা নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে। তাদের বক্তব্য, জ্বালানির দাম বাড়লে দ্রুত বাসভাড়া বাড়ানোর দাবি উঠলেও দাম কমার সময় একইভাবে ভাড়া সমন্বয় করা হয় না। ফলে নতুন করে ভাড়া বাড়লে সাধারণ যাত্রীদের ওপর অতিরিক্ত ব্যয়ের চাপ পড়বে।
এদিকে বাসভাড়া সমন্বয়ের বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত বা বক্তব্য পাওয়া যায়নি। ফলে ডিজেলের নতুন দামের প্রভাব শেষ পর্যন্ত বাসভাড়ায় কতটা পড়বে, তা এখনো স্পষ্ট নয়।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে