,

জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া উপায় ছিল না: প্রতিমন্ত্রী

news-image

অনলাইনডেস্ক : জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া বর্তমান পরিস্থিতিতে সরকারের সামনে অন্য কোনো বিকল্প ছিল না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
সোমবার দুপুরে সচিবালয়ে জ্বালানি তেলের মূল্য সমন্বয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।
দাম বাড়ানোর কারণে সাধারণ মানুষের ওপর যে বাড়তি চাপ তৈরি হবে, সে জন্য দুঃখ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ধারাবাহিকভাবে বাড়ছে। একই সঙ্গে জাহাজ ভাড়া ও বিমা প্রিমিয়ামও বেড়েছে। এসব কারণে বর্তমান পরিস্থিতিতে জ্বালানি তেলের দাম সমন্বয় করা সরকারের জন্য প্রয়োজন হয়ে পড়, পরিস্থিতি স্বাভাবিক হলে জ্বালানি তেলের দাম পুনরায় সমন্বয় করে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া কিংবা সম্ভব হলে আরও কমানোর চেষ্টােছে।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, এ ধরনের সিদ্ধান্ত নেওয়া সরকারের জন্য সহজ নয়। জনগণের জীবনযাত্রার কষ্ট কমানোর লক্ষ্যেই তিনি রাজনীতিতে এসেছেন উল্লেখ করে বলেন, মূল্যবৃদ্ধির ফলে মানুষের যে দুর্ভোগ হবে, তা তিনি বুঝতে পারছেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার বাধ্য না হলে এমন সিদ্ধান্ত নিতে চাইত না। চলমান সংকট দ্রুত কেটে যাবে বলে আশা প্রকাশ করে তিনি জানান, পরিস্থিতি স্বাভাবিক হলে জ্বালানি তেলের দাম পুনরায় সমন্বয় করে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া কিংবা সম্ভব হলে আরও কমানোর চেষ্টা করা হবে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে