,

নৈরাজ্য ঠেকাতে সতর্ক বিএনপি

news-image

অনলাইনডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন ও নাশকতার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে বিএনপি রাজধানীসহ সারাদেশে দলীয় নেতাকর্মীদের সতর্ক ও সাংগঠনিকভাবে সক্রিয় থাকার নির্দেশ দিয়েছে। পাশাপাশি নাশকতা ও সহিংসতার প্রতিবাদে বিভিন্ন এলাকায় মিছিল ও সমাবেশের নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে। আওয়ামী লীগের ঝটিকা কর্মসূচি ও নাশকতা মোকাবিলায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোও মাঠে সক্রিয় রয়েছে। ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স কর্মসূচি নেওয়া হয়েছে।
তবে দলটির শীর্ষ নেতৃত্ব নেতাকর্মীদের কোনো ধরনের উসকানিতে না জড়িয়ে নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে। আওয়ামী লীগের ঝটিকা কর্মসূচি ও নাশকতা মোকাবিলায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোও মাঠে সক্রিয় রয়েছে। ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথে দলটির নেতাকর্মীদের অবস্থান ও মিছিল করতে দেখা গেছে।
রোববার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে রুহুল কবির রিজভীর সভাপতিত্বে দলের যৌথসভা অনুষ্ঠিত হয়। সভায় সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা এবং নাশকতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার সিদ্ধান্ত হয়। একই সঙ্গে সারাদেশে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সভায় আলোচনা হয়েছে। দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে বলা হয়েছে।
দলের সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম জানান, সাংগঠনিক বিষয়গুলোর পাশাপাশি আওয়ামী লীগের কথিত সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে সারাদেশে মিছিল ও সমাবেশ আয়োজনের সিদ্ধান্ত হয়েছে সরকার উদ্বিগ্ন নয়। তাঁর দাবি, কর্মসূচিটির কারণে স্বাভাবিক যান চল।
এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘লকডাউন’ কর্মসূচি নিয়ে সরকার উদ্বিগ্ন নয়। তাঁর দাবি, কর্মসূচিটির কারণে স্বাভাবিক যান চলাচল বা জনজীবনে উল্লেখযোগ্য কোনো প্রভাব পড়েনি।
ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসব ঘটনায় জড়িত কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে বাসে আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের শনাক্তের কাজ চলছে এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিএনপির পক্ষ থেকে নেতাকর্মীদের স্পষ্টভাবে জানানো হয়েছে, সহিংসতা, সরকারি-বেসরকারি সম্পত্তির ক্ষতি কিংবা সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হয়—এমন কোনো কর্মকাণ্ডে জড়ানো যাবে না। দলের শৃঙ্খলা ভেঙে কেউ নাশকতায় জড়ালে তার বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে।
শান্তিপূর্ণ কর্মসূচির আগে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার পাশাপাশি উসকানিদাতাদের বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা করার নির্দেশনাও দেওয়া হয়েছে বলে দলীয়িংসতার পথে যেতে চায় না। গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে নাশ সূত্রে জানা গেছে।
বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এএইচএম ওবায়দুর রহমান চন্দন বলেন, দলটি সহিংসতার পথে যেতে চায় না। গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে নাশকতার বিরুদ্ধে অবস্থান নেওয়ার কথা জানান তিনি।
তবে রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির জন্য নেতাকর্মীদের নিয়ন্ত্রণে রাখা এবং বিভিন্ন কর্মসূচিকে শান্তিপূর্ণ রাখা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে সংঘাতের অভিযোগ নিয়ে রাজনৈতিক দলগুলো পরস্পরকে দায়ী করে আসছে। এমন পরিস্থিতিতে বিএনপির শীর্ষ নেতৃত্ব মাঠপর্যায়ে সংযত থাকার ওপর জোর দিচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

১০০ কিলোমিটারে বাড়ল ৫৭১ টাকা জ্বালানি খরচ

জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া উপায় ছিল না: প্রতিমন্ত্রী

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

সাইবার নিরাপত্তায় চীনের সঙ্গে সহযোগিতা বাড়াচ্ছে বাংলাদেশ

মরিয়মের লেখা চিরকুটে সম্পর্কের টানাপোড়েন

জাতিসংঘে তারেকের সফরসঙ্গী যারা

জাপানের দিকে শক্তিশালী টাইফুন দুজুয়ান, ব্যাপক সতর্কতা

মেসি-সুয়ারেজের গোলেও জয় পেল না মায়ামি

ট্রাম্পের হুমকি, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

গাজী নজরুলের সঙ্গে সম্পর্কের পেছনে মামাকে দায়ী করলেন মরিয়মের বাবা

প্রথম স্ত্রীসহ নজরুলের ৭ দিনের রিমান্ড আবেদন

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ৩