,

নবীনগর সদরে কিশোর গ্রুপের সংঘর্ষ : ছুরিকাঘাতে ৪ জন আহত, এক কিশোরের অবস্থা আশঙ্কাজনক

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সদর বাজারের লঞ্চঘাট ও স্পিডবোট ঘাট এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জের ধরে দুই কিশোর গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনায় ছুরিকাঘাতসহ হামলায় চার কিশোর আহত হয়েছেন। গুরুতর আহত মিরাফ (১৮)কে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় লঞ্চঘাট এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে জল্লা গ্রামের রিপন মিয়ার ছেলে মিরাফকে ছুরিকাঘাত করা হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে উভয় পক্ষের লোকজন লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে ঘাট ও বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আহতরা হলেন—জল্লা গ্রামের রিপন মিয়ার ছেলে মিরাফ (১৮), মাঝিকাড়া গ্রামের জুরু মিয়ার ছেলে আজিজ (১৮), ভোলাচং গ্রামের আমির হোসেনের ছেলে ইসমাইল (১৯) এবং নবীনগর পশ্চিমপাড়ার শাহ জালালের ছেলে সাইফ (১৭)।

থানা ও স্থানীয় সূত্রে হামলায় জড়িত থাকার অভিযোগ উঠেছে হামিম (১৯), আরাফাত (১৯), আতিক সিয়াম (১৯), ইমন (১৯) ও মাহি (১৯)-এর এদের নেতৃত্বেই হামলার ঘটনা ঘটেছে।

আহতদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দেন। গুরুতর আহত মিরাফের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তৎপর রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে