,

গাজীপুরের যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

news-image

অনলাইন ডেস্ক : জরুরি রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ লাইন উন্নয়নকাজের কারণে শনিবার গাজীপুরের কাশিমপুরের বেশ কয়েকটি এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর কাশিমপুর জোনাল অফিস শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নির্ধারিত এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। ১১ কেভি ফিডারকে ছোট করা, লোডশেডিং কমানো এবং বিদ্যুৎ সরবরাহ আরও নিরবচ্ছিন্ন করতে লাইন আপগ্রেডেশনের কাজ করা হবে।

যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে, সেগুলোর মধ্যে রয়েছে—কাশিমপুরের আংশিক এলাকা, বিএডিসি গেটসংলগ্ন এলাকা, রফিকুল স্কুলের আশপাশ, কাশিমপুর স্ট্যান্ডের পশ্চিম পাশ, রিফুজি পাড়া, হাজিপাড়া, জিতার মোড়, আলিমের আশপাশ, কবরস্থানসংলগ্ন এলাকা, জামাল টাওয়ারের আশপাশ, মল্লিকা বাজার, নয়াপাড়া, হাকের নল, লালদিঘি, খানকা শরিফের আশপাশ এবং রওশন মার্কেট এলাকা।

কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই রক্ষণাবেক্ষণ ও উন্নয়নকাজ শেষ হলে অপেক্ষা না করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।

সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কাশিমপুর জোনাল অফিস। ভবিষ্যতে আরও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতেই এই উন্নয়নকাজ করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর