,

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রধানমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর আগারগাঁওয়ের নভোথিয়েটারে আয়োজিত ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী এ আয়োজনের লক্ষ্য দেশীয় উদ্ভাবনের সঙ্গে নীতিগত সহায়তা, শিল্পখাত, বিনিয়োগ এবং বাজারের সুযোগের সমন্বয় ঘটানো।

মেলায় শতাধিক উদ্ভাবক ও স্টার্টআপ প্রতিষ্ঠাতা অংশ নিয়েছেন। তারা প্রযুক্তি ও বিভিন্ন খাতের এক হাজারের বেশি নতুন উদ্ভাবন প্রদর্শন করছেন।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন।

আয়োজকদের প্রত্যাশা, এই মেলার মাধ্যমে উদ্ভাবক, উদ্যোক্তা, বিনিয়োগকারী ও সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর যোগাযোগ তৈরি হবে এবং দেশীয় উদ্ভাবন বাণিজ্যিকভাবে এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হবে।

এ জাতীয় আরও খবর