,

চার দফা কমার পর আবার বাড়ল স্বর্ণের দাম

news-image

অনলাইন ডেস্ক : টানা চার দফা দাম কমার পর দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন মূল্য তালিকায় প্রতি ভরি স্বর্ণে সর্বোচ্চ ১ হাজার ৫০ টাকা পর্যন্ত দাম বাড়িয়েছে। শনিবার সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে এখন খরচ হবে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। আগের মূল্য ছিল ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা। অর্থাৎ প্রতি ভরিতে দাম বেড়েছে ১ হাজার ৫০ টাকা।

বাজুস জানিয়েছে, শনিবার সকালে সংগঠনটির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক ও দেশীয় বাজারের পরিস্থিতি পর্যালোচনার পর স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়।

নতুন তালিকায় ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা। ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।

২২ ক্যারেটের এক ভরি বলতে ১১ দশমিক ৬৬৪ গ্রাম স্বর্ণকে বোঝানো হয়েছে।

স্বর্ণের দাম বাড়লেও রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। আগের মূল্যেই ২২ ক্যারেটের এক ভরি রুপা ৫ হাজার ১৬ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৭৮২ টাকা এবং ১৮ ক্যারেট ৪ হাজার ৮২ টাকা দরে বিক্রি হবে।

এ ছাড়া সনাতন পদ্ধতিতে প্রতি ভরি রুপার দাম আগের মতোই ৩ হাজার ৯১ টাকা নির্ধারিত রয়েছে।

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর