,

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তনের কোনো উদ্যোগ সরকারের নেই বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, নাম পরিবর্তনে অর্থ ব্যয় না করে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দ্রুত চালু করাই সরকারের অগ্রাধিকার।

মঙ্গলবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। এ সময় আগামী ১৬ ডিসেম্বর টার্মিনালটির আংশিক কার্যক্রম শুরুর কথা জানান মন্ত্রী। শুরুতে সীমিতসংখ্যক ফ্লাইট পরিচালনা করা হবে এবং পর্যায়ক্রমে এর কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

তৃতীয় টার্মিনাল পুরোপুরি চালু হলে বিমানবন্দরের যাত্রীসেবা দেওয়ার সক্ষমতা প্রায় চার গুণ বাড়বে। পাশাপাশি একসঙ্গে সর্বোচ্চ ২৫০টি উড়োজাহাজ পরিচালনার মতো অবকাঠামোগত সক্ষমতাও তৈরি হবে বলে জানান তিনি।

মন্ত্রী বলেন, জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে আলোচনার মাধ্যমে প্রকল্পের রাজস্বে বাংলাদেশের অংশ ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৭ শতাংশ করা হয়েছে। একই সঙ্গে প্রকল্পের প্রায় ৯০০ কোটি টাকার ঋণের কিস্তি পরিশোধের কার্যক্রমও শুরু হয়েছে।

যাত্রীদের লাগেজ দ্রুত সরবরাহের বিষয়ে কঠোর নির্দেশনার কথাও জানান বিমানমন্ত্রী। তার নির্দেশনা অনুযায়ী, উড়োজাহাজ অবতরণের ১৫ মিনিটের মধ্যে যাত্রীর কাছে লাগেজ পৌঁছে দিতে হবে। নির্ধারিত সময়ে সেবা দিতে ব্যর্থ হলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মাধ্যমে জরিমানার ব্যবস্থা করা হবে।

তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের ৫০ শতাংশ বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা করবে বলেও জানান তিনি। উন্নত অবকাঠামো চালু হলে আন্তর্জাতিক যাত্রীসেবার মান বাড়ার পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের ভাবমূর্তি আরও ইতিবাচক হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।

পরিদর্শনের সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনাইদ সাকি এবং বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

আইড় মাছের ভুনা ঝোল — সংক্ষেপে রেসিপি

শিল্পীদের ধর্মকর্ম না জেনে মন্তব্য নয়: নূতন

সত্যজিতের গল্পে ফিরছেন সব্যসাচী, পরিচালনায় সন্দীপ

দুদকের প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট

সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব

পুরাতন বাণিজ্য মেলা মাঠে ককটেল-পেট্রোল বোমা উদ্ধার

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র দখলে আগে থেকেই সক্রিয় ছিল একাধিক পক্ষ

বোরকা পরে ভূমি অফিসে ডিসি ফরিদা, নিলেন সেবাগ্রহীতার অভিজ্ঞতা

জমি দখলের চেষ্টা ও বাড়িতে হামলায় গ্রেপ্তার ১৩

রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল

স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা ফেরানো সম্ভব নয়: নাহিদ

হাম ও উপসর্গে মৃত্যু ১ হাজার ১০০ ছাড়ানোর পথে