,

ভোরে করিনার ঘর থেকে সাইফকে বের হতে দেখেছি :অক্ষয়

news-image

বিনোদন ডেস্ক : করিনা কাপুর ও সাইফ আলি খানের প্রেমের শুরুর দিকের একটি মজার ঘটনা সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ‘কৌন বনেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানে অক্ষয় কুমার জানান, ‘তাশন’ সিনেমার শুটিং চলাকালে এক ভোরে করিনার হোটেল কক্ষ থেকে সাইফকে বের হতে দেখেছিলেন তিনি।

প্রিয়দর্শন পরিচালিত নতুন সিনেমা ‘হায়ওয়ান’-এর প্রচারে অক্ষয় কুমার ও সাইফ আলি খান একসঙ্গে অমিতাভ বচ্চনের কুইজ শোতে উপস্থিত হন। সেখানেই পুরোনো দিনের এই স্মৃতি শেয়ার করেন অক্ষয়।

আড্ডার সময় অমিতাভ বচ্চন সাইফকে প্রশ্ন করেন, ২০০৮ সালের ‘তাশন’ সিনেমার শুটিংয়ের সময়ই করিনার সঙ্গে তার প্রেমের শুরু হয়েছিল কি না। সাইফ হাসতে হাসতে বিষয়টি স্বীকার করেন।

এরপর অমিতাভ অক্ষয়ের কাছে জানতে চান, শুটিংয়ের সময় তিনি তাদের সম্পর্কের কোনো আভাস পেয়েছিলেন কি না। জবাবে অক্ষয় জানান, তিনি প্রতিদিন ভোর সাড়ে ৪টার দিকে ঘুম থেকে উঠতেন। তার হোটেল কক্ষের পাশেই ছিল করিনার ঘর।

একদিন ভোরে ঘর থেকে বের হওয়ার সময় অক্ষয় দেখতে পান, করিনার কক্ষের দরজা খুলে সাইফ বেরিয়ে আসছেন। বিষয়টি দেখে অবাক হয়ে তিনি সাইফকে এত সকালে সেখানে থাকার কারণ জানতে চান।

অক্ষয়ের ভাষ্য অনুযায়ী, কিছুটা অপ্রস্তুত হয়ে সাইফ জানান, তারা সকালে হাঁটা ও দৌড়াতে বের হওয়ার পরিকল্পনা করেছেন। এ কথা শুনে অনুষ্ঠানে হাসির পরিবেশ তৈরি হয়। অক্ষয় মজা করে বলেন, সাইফ হয়তো করিনাকে ঘুম থেকে তুলে তার সঙ্গে জগিংয়ে যাওয়ার জন্যই এত সকালে সেখানে গিয়েছিলেন।

সাইফ অবশ্য জানান, সেদিন সত্যিই সকালে দৌড়ানোর পরিকল্পনা ছিল। তবে অক্ষয়ের স্মৃতিচারণে ‘তাশন’ ছবির সময়কার তাদের সম্পর্কের শুরুর দিকের একটি মজার ঘটনা আবার সামনে আসে।

২০০৮ সালে ‘তাশন’-এর শুটিংয়ের সময় সাইফ ও করিনার ঘনিষ্ঠতা বাড়ে। পরে দীর্ঘ প্রেমের পর ২০১২ সালে তারা বিয়ে করেন। বর্তমানে দুই সন্তান তৈমুর ও জেহকে নিয়ে সংসার করছেন এই তারকা দম্পতি।

এ জাতীয় আরও খবর

আইড় মাছের ভুনা ঝোল — সংক্ষেপে রেসিপি

শিল্পীদের ধর্মকর্ম না জেনে মন্তব্য নয়: নূতন

সত্যজিতের গল্পে ফিরছেন সব্যসাচী, পরিচালনায় সন্দীপ

দুদকের প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট

সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব

পুরাতন বাণিজ্য মেলা মাঠে ককটেল-পেট্রোল বোমা উদ্ধার

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র দখলে আগে থেকেই সক্রিয় ছিল একাধিক পক্ষ

বোরকা পরে ভূমি অফিসে ডিসি ফরিদা, নিলেন সেবাগ্রহীতার অভিজ্ঞতা

জমি দখলের চেষ্টা ও বাড়িতে হামলায় গ্রেপ্তার ১৩

রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল

স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা ফেরানো সম্ভব নয়: নাহিদ

হাম ও উপসর্গে মৃত্যু ১ হাজার ১০০ ছাড়ানোর পথে