,

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,২৩৩

news-image

অনলাইন ডেস্ক : দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৩৩ জন।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে গত রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত দেশের ডেঙ্গু পরিস্থিতির হিসাব তুলে ধরা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালে ১৩৯ জন এবং দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ১৪৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরে ভর্তি হয়েছেন আরও ২২৫ জন।

বিভাগভিত্তিক হিসাবে বরিশালে ১৫৩ জন, চট্টগ্রামে ১৯৮, খুলনায় ২৩৫, রাজশাহীতে ৯৯, রংপুরে ৩৬ এবং সিলেটে পাঁচজন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে ১২১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আগস্টেই মারা গেছেন ৪৩ জন। জানুয়ারিতে দুই, ফেব্রুয়ারিতে দুই, মে মাসে একজন, জুনে ১৩ এবং জুলাইয়ে ৩৬ জনের মৃত্যু হয়। সেপ্টেম্বরের প্রথম সাত দিনে প্রাণ গেছে ২৪ জনের।

এদিকে, বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৪৩ হাজার ৮২৩ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০ হাজার ৬১০ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩ হাজার ৯২ জন।

এ জাতীয় আরও খবর

আইড় মাছের ভুনা ঝোল — সংক্ষেপে রেসিপি

শিল্পীদের ধর্মকর্ম না জেনে মন্তব্য নয়: নূতন

সত্যজিতের গল্পে ফিরছেন সব্যসাচী, পরিচালনায় সন্দীপ

দুদকের প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট

সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব

পুরাতন বাণিজ্য মেলা মাঠে ককটেল-পেট্রোল বোমা উদ্ধার

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র দখলে আগে থেকেই সক্রিয় ছিল একাধিক পক্ষ

বোরকা পরে ভূমি অফিসে ডিসি ফরিদা, নিলেন সেবাগ্রহীতার অভিজ্ঞতা

জমি দখলের চেষ্টা ও বাড়িতে হামলায় গ্রেপ্তার ১৩

রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল

স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা ফেরানো সম্ভব নয়: নাহিদ

হাম ও উপসর্গে মৃত্যু ১ হাজার ১০০ ছাড়ানোর পথে