,

৩০ দিনে আপিল না করলে আর সুযোগ নেই: আইসিটি

news-image

অনলাইন ডেস্ক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) দণ্ডিত কোনো ব্যক্তি রায় ঘোষণার ৩০ দিনের মধ্যে আপিল না করলে পরে আর আপিল করার সুযোগ পাবেন না বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

সোমবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

চিফ প্রসিকিউটর বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ২১(৩) ধারায় রায় ঘোষণার পর ৩০ দিনের মধ্যে আপিল করার বাধ্যবাধকতা রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে আপিল করা না হলে পরবর্তীতে সেই আপিল গ্রহণযোগ্য হবে না।

তিনি জানান, এই বিধান পলাতক কিংবা কারাগারে থাকা—সব ধরনের দণ্ডিত আসামির ক্ষেত্রেই প্রযোজ্য। কোনো আসামি পলাতক থাকার কারণে বা অন্য কোনো পরিস্থিতিতে নির্ধারিত সময়ের মধ্যে আপিল করতে ব্যর্থ হলে পরবর্তীতে তার পক্ষে আপিল দায়েরের সুযোগ থাকবে না।

মো. আমিনুল ইসলাম আরও বলেন, রায় ঘোষণার পর আপিলের জন্য নির্ধারিত ৩০ দিনের সময়সীমা সবার ক্ষেত্রেই সমানভাবে কার্যকর হবে।

এ জাতীয় আরও খবর

আইড় মাছের ভুনা ঝোল — সংক্ষেপে রেসিপি

শিল্পীদের ধর্মকর্ম না জেনে মন্তব্য নয়: নূতন

সত্যজিতের গল্পে ফিরছেন সব্যসাচী, পরিচালনায় সন্দীপ

দুদকের প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট

সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব

পুরাতন বাণিজ্য মেলা মাঠে ককটেল-পেট্রোল বোমা উদ্ধার

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র দখলে আগে থেকেই সক্রিয় ছিল একাধিক পক্ষ

বোরকা পরে ভূমি অফিসে ডিসি ফরিদা, নিলেন সেবাগ্রহীতার অভিজ্ঞতা

জমি দখলের চেষ্টা ও বাড়িতে হামলায় গ্রেপ্তার ১৩

রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল

স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা ফেরানো সম্ভব নয়: নাহিদ

হাম ও উপসর্গে মৃত্যু ১ হাজার ১০০ ছাড়ানোর পথে